আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ২০২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। টাইগ্রেসদের হয়ে মাত্র ২৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন স্বর্ণা আক্তার।নাভি মুম্বাইয়ের ড. ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি মাঠে টসে জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। কিন্তু ইনিংসের প্রথম বলেই ধাক্কা খায় তারা। লঙ্কান ওপেনার বিশ্বি গুনারত্নেকে শূন্য হাতে ফেরান বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তার।প্রারম্ভিক বিপর্যয়ের পর অধিনায়ক চামারি আতাপাত্তু ও হাসিনি পেরেরা জুটি গড়ে ঘুরে দাঁড়ান। দুজনের কার্যকর ব্যাটিংয়ে দলকে এনে দেন আশার আলো। তবে ৪৩ বলে ৪৬ রান করে বিপজ্জনক হয়ে ওঠা চামারিকে থামিয়ে দেন রাবেয়া খান, দলীয় সংগ্রহ তখন ৭২।এরপর এক প্রান্তে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যান হাসিনি। উইকেটের অপর প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মাঝেও স্থির ছিলেন তিনি। দারুণ ব্যাটিংয়ে ফিফটি ছুঁয়ে এগিয়ে যান সেঞ্চুরির দিকে। কিন্তু ৯৯ বলে ৮৫ রানের ইনিংসে স্বর্ণা আক্তারের বলে আউট হয়ে ফেরেন এই ওপেনার।শেষ দিকে লঙ্কান ব্যাটাররা আর বড় জুটি গড়তে পারেননি। ৩৮ বলে ৩৭ রান করেন নিলাক্ষী সিলভা। বাকিরা কেউই কার্যকর ব্যাটিং করতে না পারায় ৪৮.৪ ওভারে ২০২ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার নেন ২৭ রানে ৩ উইকেট। রাবেয়া খান পান ২ উইকেট। মারুফা আক্তার, নিশিতা আক্তার নিশি ও নাহিদা আক্তার নেন একটি করে উইকেট।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তাদের ঠিকানায় খুঁজে পায়নি পুলিশ। Read more

ধানমন্ডি-৩২ ও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ধানমন্ডি-৩২ ও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১০টার Read more

কারিগরি বোর্ডের ২৩ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিত
কারিগরি বোর্ডের ২৩ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী ২৩ ও ২৪ জুলাইয়ে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বোর্ডের Read more

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (৮ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে Read more

আর্জেন্টিনার বিরুদ্ধে ব্রাজিলের অভিযোগ, হতে পারে বড় শাস্তি
আর্জেন্টিনার বিরুদ্ধে ব্রাজিলের অভিযোগ, হতে পারে বড় শাস্তি

বিশ্বকাপ বাছাইয়ে গত মাসে মাঠের লড়াইয়ে ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। তবে সেই ঐতিহাসিক জয় এখন রীতিমতো বিতর্কে ঢাকা Read more

নওগাঁয় গণ অধিকার নেতা ও পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৬
নওগাঁয় গণ অধিকার নেতা ও পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৬

নওগাঁয় পুলিশ পরিচয়ে আসামি গ্রেপ্তার করতে যাওয়ার সময় এক নারীসহ ভূয়া চার পুলিশ সদস্য এবং গণ অধিকার পরিষদের নেতা পরিচয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন