বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)  ছাত্র সংসদ নির্বাচন আয়োজন, নারী শিক্ষার্থীদের জন্য টিএসসিতে পৃথক নামাজের স্থান নির্মাণ, ছাত্রী হলের সিট সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা।রবিবার (১৯ অক্টোবর) বিকা‌লে সংগঠনটির সাত সদস্যের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল হকের নিকট এ স্মারকলিপি প্রদান করে।এই বিষ‌য়ে বাকৃ‌বি ছাত্রশি‌বি‌রের প্রচার সম্পাদক ইউনুস বিন হুসাইন খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বেশ কিছু সমস্যা ও সংকট চলমান রয়েছে। কিছু বিষয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে আসছে, কিন্তু বিষয়গুলো এখনো সুরাহা হয়নি। এজন্য বাকৃবি শাখা শিবিরের পক্ষ হতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৬ দফা পেশ করেছি। আশা করি বিশ্ববিদ্যালয় প্রসাশন ও আমরা শিক্ষার্থীরা সম্মিলিত প্রচেষ্টায় নানাবিধ সংকট কাটিয়ে উঠবো। বিশ্ববিদ্যালয় যেনো সুন্দর শিক্ষার পরিবেশ হয়ে উঠে এজন্য সবার সহযোগিতা কামনা করছি।’তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবি আদায়ের সংগঠিত প্লাটফর্ম নেই। ডাকসু, রাকসুসহ ৪টি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন আয়োজন হয়েছে কিন্তু বাকৃবিতে এটির অভাববোধ করছি। প্রশাসনকে জানিয়েছি এবছরের নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথমদিকে বাকসু আয়োজন করা হয়। যাতে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার হতে পারে।’বাকৃবি শাখা ছাত্রশিবিরের ছয় দফা দাবিগুলো হলো:১. ছাত্রী হলে সিট সংকট নিরসনের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বারবার সিট সমস্যার সমাধানের দাবিতে আন্দোলনে নামার মতো ভোগান্তি থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে। নির্মাণাধীন হলসমূহের কাজ দ্রুততার সঙ্গে শেষ করতে হবে।২. শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি একটি পূর্ণাঙ্গ হেলথ কেয়ার প্রতিষ্ঠা করা, যা পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে সক্ষম হবে। সেখানে ২৪ ঘণ্টা ডাক্তারের উপস্থিতি ও পর্যাপ্ত ওষুধ নিশ্চিত করতে হবে। বিশেষত নারী শিক্ষার্থীদের জন্য নারী চিকিৎসক নিয়োগ দিতে হবে।সকল ধরনের স্বাস্থ্য পরীক্ষা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে করার ব্যবস্থা রাখতে হবে। নতুন অ্যাম্বুলেন্স সংযোজন করে ঘাটতি পূরণ করতে হবে। পাশাপাশি চিকিৎসা সহায়তা ফান্ড গঠন করে বিভিন্ন দুর্ঘটনা বা প্রয়োজন অনুসারে শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দিতে হবে।৩. হল ডাইনিং, ক্যান্টিন ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রেস্টুরেন্টসমূহে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের জন‌্য ওয়েটার ও শেফদের জন্য ইউনিফর্ম/ড্রেস (এপ্রোন, টুপি, গ্লাভস, জুতা/স্যান্ডেল) প্রতিদিন পরিষ্কার করে পরিধান বাধ্যতামূলক করতে হবে। খাদ্য উপকরণ (ময়দা, আটা, লবণ ইত্যাদি) ঢাকনাযুক্ত পৃথক কন্টেইনারে সংরক্ষণ করতে হবে। রান্না করা খাবার স্বচ্ছ কাঁচের ডিসপ্লে র‍্যাকে পরিবেশনের ব্যবস্থা করতে হবে। রান্নাঘর ও সংলগ্ন স্থান নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি নির্দিষ্ট সময় পরপর মনিটরিং টিমের মাধ্যমে খাবারের মান ও মূল্য যাচাই করতে হবে।৪. দীর্ঘদিন ধরে এক নম্বর গেইট থেকে জব্বারের মোড় পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা বিদ্যমান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তায় অধিকাংশ লাইট নষ্ট হয়ে আছে, যার ফলে শিক্ষার্থীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই অবিলম্বে রাস্তা মেরামত ও নষ্ট লাইটগুলো দ্রুত মেরামত করে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।৫. টিএসসিতে নারী শিক্ষার্থীদের জন্য নামাজের স্থান নির্ধারণ করতে হবে। এছাড়া খাবার গ্রহণের সময় পর্দাসীন নারী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পর্দা দিয়ে পৃথক টেবিলের ব্যবস্থা করতে হবে।৬. দীর্ঘদিন ধরে অচল থাকা ছাত্র সংসদ সচল করার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। শিক্ষার্থীদের প্রাণের দাবি ‘বাকসু নির্বাচন’-এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নৌকাডুবিতে ভ্যালেন্সিয়ার কোচের মৃত্যু
নৌকাডুবিতে ভ্যালেন্সিয়ার কোচের মৃত্যু

ইন্দোনেশিয়ায় নৌকাডুবির ঘটনালয় স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার নারী দলের ‘বি’ স্কোয়াডের কোচ ফার্নান্দো মার্টিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন তার Read more

সুদানে গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ফেলছে আরএসএফ
সুদানে গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ফেলছে আরএসএফ

সুদানে গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ফেলছে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। দেশটির একটি চিকিৎসা সংস্থা দারফুরে গণহত্যার Read more

মাধবপুরে বিষপানে মা-ছেলের আত্মহত্যা
মাধবপুরে বিষপানে মা-ছেলের আত্মহত্যা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর এলাকায় বিষপানে আত্মহত্যা করেছেন যোগ মায়া দাস (৭২) এবং তার প্রতিবন্ধী ছেলে পলাশ দাস Read more

আগের তুলনায় আ.লীগের ঝটিকা মিছিল কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগের তুলনায় আ.লীগের ঝটিকা মিছিল কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, একটি মহল নৈরাজ্য সৃষ্টি Read more

ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রোজা ইসলাম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার Read more

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও আশপাশের আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন