দক্ষিণ কেরানীগঞ্জে একাধিক ডাকাতি ও চুরির ঘটনায় অভিযুক্ত কুখ্যাত ডাকাত সরদার রাজীব হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিনব কৌশলে লুঙ্গি-গামছা পরে সাধারণ মানুষের ছদ্মবেশে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করেন এএসআই সুজেল মিয়া।সোমবার (২০ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের কদমপুর এলাকায় পানি শোধনাগার সংলগ্ন একটি প্লাস্টিক কারখানায় ডাকাতি চালায় রাজীব ও তার সহযোগীরা। তারা কারখানার শ্রমিকদের হাত-পা বেঁধে মারধর করে, পরে ১১ লাখ টাকার মালামাল ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে তদন্তে নামে পুলিশ।সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাজীবের অবস্থান শনাক্ত করা হলে, এএসআই সুজেল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল কৌশল পরিবর্তন করে অভিযানে নামে। স্থানীয়দের সঙ্গে মিশে যেতে তিনি লুঙ্গি ও গামছা পরে এলাকায় টানা দুই দিন নজরদারি চালান। শেষ পর্যন্ত করেরগাঁও এলাকায় একাধিক দেশীয় অস্ত্রসহ রাজীবকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় রাজীব ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে এএসআই সুজেলও ঝাঁপ দেন দুইতলার ছাদ থেকে। এতে তিনি আহত হলেও ধাওয়া চালিয়ে ধইঞ্চা ক্ষেতে লুকিয়ে থাকা রাজীবকে গ্রেফতার করেন। পরবর্তীতে রাজীবকে থানায় নিয়ে আসা হয়।স্থানীয়রা পুলিশের এই সাহসী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, এএসআই সুজেল দুই দিন ধরে লুঙ্গি পরে এলাকায় ঘোরাঘুরি করলেও কেউ বুঝতে পারেনি তিনি একজন পুলিশ কর্মকর্তা। তার সাহস ও কৌশলী ভূমিকার জন্য স্থানীয়রা তাকে ধন্যবাদ জানিয়েছেন।এএসআই সুজেল বলেন, ‘রাজীবকে ধরতে লুঙ্গি পরে দুই দিন এলাকায় ঘুরেছি। শেষ পর্যন্ত কৌশল কাজে এসেছে। সে যখন ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে, তখন আমি এক মুহূর্তও চিন্তা করিনি—ঝাঁপ দেই আমিও। আঘাত পেয়েছি, কিন্তু যখন অপরাধী ধরা পড়ে, সেদিন পুলিশের ব্যথাও গর্ব হয়ে ওঠে। দেশের জনগণের নিরাপত্তাই আমাদের বড় দায়িত্ব।’থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ‘রাজীব দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও চুরির একাধিক অভিযোগ রয়েছে। তাকে ধরতে আমরা অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। এবার সফল হয়েছি। তার অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন: ভারত
বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন: ভারত

জনগণের আকাঙ্ক্ষা পূরণে দ্রততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে জানিয়েছে ভারত। বৃহস্পতিবার (২৯ মে) নয়াদিল্লিতে Read more

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির চোখরাঙানি
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির চোখরাঙানি

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে মাঠে নামবে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে Read more

কালকিনিতে ফিলিং স্টেশনে কৃষকের উপচে পড়া ভিড়
কালকিনিতে ফিলিং স্টেশনে কৃষকের উপচে পড়া ভিড়

মাদারীপুরের কালকিনির পৌর এলাকার ভুরঘাটা আবুল হাসেম ফিলিং ষ্টেশনে অকটেন, পেট্রোল না থাকলেও  ডিজেল সংগ্রহ করতে কৃষকদের উপচে পড়া ভিড় Read more

কুলিয়ারচরের ব্রহ্মপুত্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
কুলিয়ারচরের ব্রহ্মপুত্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজের এক দিন পর মোঃ ওয়াসিম মিয়া (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার Read more

জনগণ হচ্ছে দেশের মালিক, ইউনূস সাহেবরা হলেন পাহারাদার: ফজলুর রহমান
জনগণ হচ্ছে দেশের মালিক, ইউনূস সাহেবরা হলেন পাহারাদার: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, ফসলের জন্য ক্ষেত প্রস্তুত করেছে বিএনপি, বীজ লাগাইছি আমরা, নিড়ানি দিছি আমরা, রোগ-বালাই Read more

অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো আজিজুর রহমান জার্মানি
অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো আজিজুর রহমান জার্মানি

কিশোরগঞ্জে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তিন শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ জুন) বিকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন