জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের ১৬ ঘণ্টা পর বাড়ির পাশে ধানক্ষেত থেকে ইয়ার আলী (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌর এলাকার মালিরচর মৌলভিপাড়া গ্রামে ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, রোববার রাত ৮টার দিকে বাড়ির পাশে একটি মুদি দোকানে টেলিভিশন দেখার কথা বলে বাড়ি থেকে বের হয় ইয়ার আলী। এরপর সে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার দুপুরে স্থানীয় কৃষকরা ধানক্ষেতে কাজ করতে গিয়ে শিশুটির মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বলেন, ‘প্রাথমিকভাবে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে যারা জড়িত, তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কেনিয়ার ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১০৮
কেনিয়ার ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১০৮

কেনিয়ায় গত কয়েক সপ্তাহের টানা বৃষ্টি ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৮ মার্চ) দেশটির সরকারি এক Read more

দর্শনায় দিনদুপুরে জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের চেষ্টা
দর্শনায় দিনদুপুরে জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের চেষ্টা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকায় দিনদুপুরে এক জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত করে স্বর্ণালংকার লুটের চেষ্টা চালিয়েছে এক সংঘবদ্ধ ডাকাতচক্র।মঙ্গলবার Read more

‘সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে জুলাই সনদের খসড়া’
‘সোমবারের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে জুলাই সনদের খসড়া’

আগামীকাল সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।রোববার Read more

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি এবং ঢাকা জেলার পুলিশ সুপার  Read more

ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা ইসরায়েলের
ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাবেক প্রধান নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মরদেহ পুড়িয়ে ফেলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। গত বছর রাফার Read more

হিন্দু-মুসলিম মিলেমিশে দেশকে রক্ষা করতে চাই : মিয়া গোলাম পরওয়ার
হিন্দু-মুসলিম মিলেমিশে দেশকে রক্ষা করতে চাই : মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘হিন্দু-মুসলিম মিলেমিশে এই দেশকে রক্ষা করতে চাই।’ কোনো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন