ভারতের নয়াদিল্লি বায়ুদূষণের বিষাক্ত ধোঁয়াশায় ঢেকে গেছে। দীপাবলির আতশবাজি, যানবাহনের ধোঁয়া ও কৃষিজ ফসল পোড়ানোর ফলে দূষণ এতো বেড়েছে যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশকৃত দৈনিক সর্বোচ্চ মাত্রার তুলনায় বাতাসের ক্ষতিকর কণার পরিমাণ ১৬ গুণ ছাড়িয়ে গেছে।সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।প্রতিবেদনে বলা হয়, ৩ কোটিরও বেশি মানুষের বসবাস ভারতের রাজধানী এই মহানগরীতে। প্রতি বছর শীতকালে শহরজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে করে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর তালিকায় নিয়মিতই উঠে আসে নয়াদিল্লির নাম।মূলত শীতকালে ঠান্ডা বাতাস দূষণ সৃষ্টিকারী উপাদানগুলোকে ভূপৃষ্ঠের কাছাকাছি আটকে রাখে। ফলে ফসলের খড় পোড়ানো, কল-কারখানা ও ভারী যানবাহনের ধোঁয়া মিলে তৈরি হয় বিষাক্ত পরিবেশ। তবে হিন্দুদের অন্যতম প্রধান উৎসব দীপাবলি উপলক্ষ্যে কয়েক দিন ধরে আতশবাজি ফোটানোর কারণেও দূষণ মারাত্মকভাবে বেড়েছে। এই উৎসবের সমাপ্তি ঘটবে সোমবার রাতে।মূলত আলো উৎসব উপলক্ষ্যে টানা কয়েকদিন ধরে আতশবাজি পোড়ানোয় বাতাসে ক্ষতিকর কণার পরিমাণ বেড়ে যায়।অবশ্য দীপাবলির সময় আতশবাজির ওপর আরোপিত নিষেধাজ্ঞা এই মাসে শিথিল করেছিল ভারতীয় সুপ্রিম কোর্ট। আদালত সেসময় কম দূষণকারী ‘সবুজ আতশবাজি’ ব্যবহারের অনুমতি দেন, যা তুলনামূলকভাবে কম ক্ষতিকর কণা নির্গমন করে।তবে বিগত বছরগুলোতে এই নিষেধাজ্ঞা প্রায়শই উপেক্ষা করা হয়েছে।পর্যবেক্ষণ সংস্থা ‘আইকিউএয়ার’ এর তথ্য মতে, সোমবার ভারতের এই রাজধানী শহরের কিছু অংশে পিএম ২.৫ কণার মাত্রা প্রতি ঘনমিটারে ২৪৮ মাইক্রো গ্রামে পৌঁছেছে। এই কণাগুলো এতটাই ক্ষুদ্র যে তা রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে এবং ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে তোলে।সরকারের ‘এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন’ জানিয়েছে, আগামী দিনগুলোতে বায়ুর মান আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া দূষণের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ বেশ কিছু ব্যবস্থাও নিয়েছে। এমনকি ডিজেলচালিত জেনারেটরের ব্যবহার কমাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছিল।শহর কর্তৃপক্ষ বলছে, এই মাসে প্রথমবারের মতো দিল্লির আকাশে বিমান দিয়ে ‘ক্লাউড সিডিং’-এর পরীক্ষা চালানো হবে। এই পদ্ধতিতে মেঘে লবণ বা অন্যান্য রাসায়নিক ছুড়ে বৃষ্টি ঘটানোর চেষ্টা করা হয়, যাতে বাতাস পরিষ্কার হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় বাল্বহেডের ধাক্কায় পানিতে পড়ে শ্রমিক নিখোঁজ
গজারিয়ায় বাল্বহেডের ধাক্কায় পানিতে পড়ে শ্রমিক নিখোঁজ

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্বহেডের  ধাক্কায় আতাবর (৬৫)  নামে এক শ্রমিক পানিতে পড়ে নিখোঁজ হওয়া খবর পাওয়া গেছে। রবিবার (২০ এপ্রিল) Read more

ভারতীয় কর্তৃপক্ষের পুশ ইন, উদ্ধার শেষে পরিবারের কাছে হস্তান্তর
ভারতীয় কর্তৃপক্ষের পুশ ইন, উদ্ধার শেষে পরিবারের কাছে হস্তান্তর

সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে বিএসএফ'র পুশ ইন করা ৭৮ জনের মধ্যে ৭৫ জন মুসলিম বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্টগার্ড।মঙ্গলবার Read more

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা বহিষ্কার
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা বহিষ্কার

বহিষ্কৃত নেতার পক্ষে অবস্থান নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সহমানবাধিকার সম্পাদক মোজাম্মেল হোসেন অন্তুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ছাত্রদল।শুক্রবার (৪ Read more

আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার যৌক্তিকতা নেই: উপদেষ্টা আসিফ
আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার যৌক্তিকতা নেই: উপদেষ্টা আসিফ

ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আইনি জটিলতা থাকায় এ ঘটনায় আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার কোনো যৌক্তিকতা Read more

সুনামগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে স্কুল ছাত্রীসহ নিহত ৩
সুনামগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে স্কুল ছাত্রীসহ নিহত ৩

সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক সড়কে পিক-আপ সিএনজি সংঘর্ষে স্কুল ছাত্রীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় পিকআপ চালককে আটক করা হয়েছে। Read more

মেঘনায় পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
মেঘনায় পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

কুমিল্লার মেঘনা উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার জলারপাড় নয়াগাঁও গ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন