হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।সোমবার (২০ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংস্থাটির সভাপতি মোহাম্মদ হাতেম।তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা শঙ্কিত। এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক দুর্বলতা প্রকাশ পেয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বিমা দাবি দ্রুত নিষ্পত্তি করার দাবি জানিয়ে তিনি বলেন, বিমার বাইরে করা পণ্যের ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ ও সহায়তা নিশ্চিত করতে হবে।ইএবি’র সভাপতি বলেন, আগুনে ৩২টি ওষুধ প্রতিষ্ঠানের ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।প্রসঙ্গত, গেল শনিবার (১৮ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনী এবং বিজিবির সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আসে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওড়না ছাড়া ছাত্রীকে দেখতে চাওয়া সেই অধ্যক্ষ ওএসডি
ওড়না ছাড়া ছাত্রীকে দেখতে চাওয়া সেই অধ্যক্ষ ওএসডি

নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক Read more

তোরা আমাকে বাঁচা, মিজান আমাকে বাঁচতে দিব না
তোরা আমাকে বাঁচা, মিজান আমাকে বাঁচতে দিব না

গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক স্ত্রী মারুফা আক্তারকে (৪৫) হত্যার পর মরদেহ ঘরের মেঝেতে রেখে আসবাবপত্রে আগুন লাগিয়ে বাইরে থেকে ঘরে Read more

ভোটের মাঠে আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন
ভোটের মাঠে আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে ৭ দিনের জন্য। আগামী ১২ ফেব্রুয়ারির ভোট Read more

মির্জাপুরে শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যা
মির্জাপুরে শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে জমি বিরোধের জেরে বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের প্রস্তাবিত সভাপতি ফজল হক (৫০) কে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। Read more

বিমানে চেপে চেন্নাই থেকে শ্রীলঙ্কায় পহেলগাঁওয়ের জঙ্গিরা?, তথ্য পেয়েই তল্লাশি
বিমানে চেপে চেন্নাই থেকে শ্রীলঙ্কায় পহেলগাঁওয়ের জঙ্গিরা?, তথ্য পেয়েই তল্লাশি

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিরা ভারতে অবস্থান না করে ইতিমধ্যেই চেন্নাই থেকে বিমানে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছে গেছেন— Read more

শার্শায় সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত
শার্শায় সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় আহসান উল্লাহ (৫২) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন