অপেক্ষার পালা শেষ। আজ থেকে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। রাওয়ালপিন্ডিতে রাত সাড়ে ৯টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের। এ দুই দলই পিএসএলের সবচেয়ে সফল দল। বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ এরই মধ্যে তিনবার শিরোপা ঘরে তুলেছে। লাহোরও ট্রফি জিতেছে দুবার।পাকিস্তান সুপার লিগের ইতিহাসে প্রথমবারের মতো রাওয়ালপিন্ডিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে, ‘পিএসএল শুরু হলে আইপিএল দর্শক হারাবে’— এমন মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছেন পাকিস্তানি পেসার হাসান আলী। এরপর থেকেই ভারতীয় গণমাধ্যম, পাকিস্তানী ক্রিকেটারকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করতে একবিন্দু ছাড় দিচ্ছে না। দশম আসরের প্রথম দিন থেকেই ইন্টারনেট আর টিভি পর্দায় চোখ থাকবে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের। কারণ উদ্বোধনী ম্যাচেই লাহোরের জার্সিতে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে। একাদশে এই লেগ স্পিনার থাকবেন কি না, তা সময় বলে দেবে। তবে রিশাদ খেলবেন ফখর জামান, আসিফ আলী, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, ড্যারিল মিচেলদের সঙ্গে। এছাড়াও বাংলাদেশের লিটন দাস এবং নাহিদ রানাও এ আসরে খেলবেন। লিটন দাস খেলবেন করাচি কিংসে ও নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমিতে।  এদিকে পিএসএলের এবারের আসরকে ঘিরে আয়োজনের কোনো কমতি রাখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের আসরে প্রযুক্তির ব্যবহার আরও বাড়িয়েছে তারা। থাকবে ম্যাচ অফিসিয়ালস টেকনোলজি, রিয়েল টাইম ডিআরএস মাল্টিস্ক্রিন রিপ্লেসহ স্বয়ংক্রিয়ভাবে নো বল শনাক্ত করার ব্যবস্থা। বৃহস্পতিবার লাহোরে হয়েছে ক্যাপ্টেন্স প্রেস মিট। ট্রফির সাথে ছবিও তুলেছেন অধিনায়করা।বিশ্ব ক্রিকেটের বড় বড় নামগুলো সব আইপিএলে থাকলেও পিএসএলে বিদেশি তারকার অভাব নেই। ডেভিড ওয়ার্নার, মোহাম্মদ নবী, স্যাম বিলিংস, ড্যারিল মিচেলরা খেলবেন। ছয় দলের ৫ সপ্তাহের এই টুর্ণামেন্টের ৩৪ ম্যাচ হবে চার ভেন্যুতে। চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ ডলার। অর্থাৎ সোয়া ছয় কোটি টাকারও বেশি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ
টঙ্গীতে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

টঙ্গীতে অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন প্রতিবন্ধী সুরক্ষা Read more

কিশোরগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল
কিশোরগঞ্জে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে নারীদের ঝাড়ু মিছিল

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মহিলাদের ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ Read more

গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, শহর ছাড়তে হুঁশিয়ারি
গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, শহর ছাড়তে হুঁশিয়ারি

গাজা সিটিতে অবস্থানরত লাখো মানুষকে শহর ছাড়তে শেষবারের মতো হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এমনকি গাজা সিটিতে থেকে যাওয়া সবাইকে ‘সন্ত্রাসী কিংবা Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারসহ আটক ৩
ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারসহ আটক ৩

চাঁদপুরের ফরিদগঞ্জে ২০২৫ সালের চলমান দাখিল পরীক্ষার হাদিস বিষয়ের প্রশ্ন ফাঁস চেষ্টার অভিযোগে মাদ্রাসা সুপারসহ ৩ জনকে আটক হয়েছে। বুধবার (২৩ Read more

ঢাকার বায়ুমান আজ ‘সহনীয়’, শীর্ষে ইরাকের বাগদাদ
ঢাকার বায়ুমান আজ ‘সহনীয়’, শীর্ষে ইরাকের বাগদাদ

ঢাকার বায়ুমানের উন্নতি হয়েছে। গতকালের তুলনায় দূষণ বেশ কমে আজ সহনীয় পর্যায়ে আছে ঢাকার বাতাস। আজ সোমবার (২ জুন) বিশ্বে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন