পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার (৭০) নামের এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলম হাওলাদার উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে।মঠবাড়িয়া থানা ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাতে আলম হাওলাদার তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ রাতেই ৩ জনকে আটক করেছে। স্থানীয়দের ধারণা, দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়ায় মাদকাসক্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।নিহতের ছোট ছেলে সরোয়ার হাওলাদার জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। বকেয়া টাকা নিয়ে আমার সামনে বসে অনেক দিন ঝগড়া হয়েছে। গতকাল বড় শৌলা এলাকার সোনা উদ্দিনের বাড়ির সামনে রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। আমি বাবার হত্যার বিচার চাই।মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, এ বিষয়ে নিহতের ছেলে সরোয়ার হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।  এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু’
‘হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান Read more

গাজায় ইসরায়েলি সেনা নিহত, গুরুতর আহত আরও ৩
গাজায় ইসরায়েলি সেনা নিহত, গুরুতর আহত আরও ৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২ জুলাই) Read more

নায়ক ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
নায়ক ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ও বীর মুক্তিযোদ্ধা ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১৫ মে)। ২০২৩ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ Read more

অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না দিনমজুর জাকিরের
অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না দিনমজুর জাকিরের

বরিশাল শহরের বাসিন্দা জাকির। অর্থের অভাবে হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত এক মধ্যবয়সী ব্যক্তির চিকিৎসায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। অসুস্থ ব্যক্তি জাকির Read more

কুলিয়ারচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
কুলিয়ারচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বজ্রপাতে মো. আসমত আলী (৬৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের কাজীর Read more

জাকসু নির্বাচনে কোন হলে ভোটার কত
জাকসু নির্বাচনে কোন হলে ভোটার কত

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন হচ্ছে আজ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন