রায় জালিয়াতি ও হত্যাসহ ৫ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আজ সোমবার (২০ অক্টোবর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এসব মামলার জামিন শুনানি হতে পারে। এর আগে রবিবার (১৯ অক্টোবর) সাবেক এই প্রধান বিচারপতির আইনজীবী আদালতের সংশ্লিষ্ট শাখায় ৫ মামলায় তার জামিন চেয়ে আবেদন করেন। এর মধ্যে রায় জালিয়াতির মামলার জামিন আবেদনে উল্লেখ করা হয়, তত্ত্বাবধায়ক সরকারের মামলার রায়ের সময় আপিল বিভাগে সাতজন বিচারক ছিলেন। এই সাত বিচারক মিলেই তত্ত্বাবধায়ক সরকারের মামলার রায় দিয়েছেন। শুধুমাত্র একজন বিচারকের পক্ষে এ রায় দেয়া সম্ভব নয়। অন্যদিকে রায় দেয়ার ক্ষেত্রে কোনো বিচারককেও জোর করা হয়নি। ওই ৭ বিচারপতিও এতদিন এ বিষয়ে আপত্তি করেননি। এদিকে হত্যা মামলার জামিন চেয়ে করা আবেদনে বলা হয়, যে তারিখে হত্যার ঘটনা দেখানো হয়েছে, সেদিন পর্যন্ত সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন। আর এই পদে থাকাবস্থায় তিনি পুলিশ প্রোটোকল ছাড়া কোথাও যাননি। পুলিশের মুভমেন্ট ডায়েরি অনুযায়ী তিনি সেদিন বাড়িতে ছিলেন। অন্যদিকে দুর্নীতির মামলার জামিন আবেদনে উল্লেখ করা হয়, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলায় রাজউকের পূর্বাচল প্লটের জন্য সময়মতো কিস্তি না দিয়ে ৪ লাখ ৭৪ হাজার ২৩০ টাকা সুদ মওকুফের অভিযোগ আনা হয়েছে। তবে তিনি সুদ মওকুফের জন্য আবেদন করেননি। এছাড়াও সুদ মওকুফ আইনি বিষয়, এটি ফৌজদারি অপরাধ নয়। উল্লেখ্য, গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী বহিষ্কার, দায়িত্বচ্যুত শিক্ষক
কালিয়াকৈরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী বহিষ্কার, দায়িত্বচ্যুত শিক্ষক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী পাইলট  উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (১০ Read more

রাশিয়ার পারমাণবিক প্লান্টে অগ্নিকাণ্ড
রাশিয়ার পারমাণবিক প্লান্টে অগ্নিকাণ্ড

রাশিয়ার সেনারা একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার পর দেশটির কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা Read more

প্রধান উপদেষ্টা ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত : ভূমি সচিব
প্রধান উপদেষ্টা ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত : ভূমি সচিব

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর শেষে দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের Read more

আট মাসে অর্ধশতাধিক নেতাকর্মীর মৃত্যু, দলীয় কোন্দল বাড়ছে বিএনপিতে?
আট মাসে অর্ধশতাধিক নেতাকর্মীর মৃত্যু, দলীয় কোন্দল বাড়ছে বিএনপিতে?

পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক অন্তর্কোন্দল দৃশ্যমানভাবে বেড়েছে বিএনপির তৃণমূলে। সংঘাত- সহিংসতায় অভিযোগে পত্রপত্রিকার শিরোনামে উঠে আসছে দলটির নেতাকর্মীদের নাম। Read more

পত্রিকা: ‘যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতির মতোই শুল্ক সুবিধা চায় জাপান’
পত্রিকা: ‘যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতির মতোই শুল্ক সুবিধা চায় জাপান’

ইপিএ চুক্তি নিয়ে দর কষাকষি করছে জাপান, যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতির মতোই বাংলাদেশ থেকে শুল্ক সুবিধা চায় দেশটি; দেশে খুনের ঘটনায় Read more

৮ অভিযোগ অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলের
৮ অভিযোগ অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচন নিয়ে ৮টি অভিযোগ তুলে ধরেছে ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ প্যানেল। বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৫টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন