জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীর বিচার নিশ্চিতের দাবি জানান তারা।রবিবার (১৯ অক্টোবর) সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে তাঁতিবাজার মোড় অবরোধ করে তারা।এ সময় ‘বিচার বিচার চাই, জোবায়েদের হত্যার বিচার চাই’, ‘একশন একশন, ডাইরেক্ট একশন’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই মর্গে কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই মর্গে, খুনি কেন বাহিরে’, ‘রাস্তাঘাটে ছাত্র মরে, প্রশাসন কী করে’, ‘আমার ভাইয়ের রক্ত ঝড়ে, প্রশাসন কী করে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালে’, ‘প্রশাসনের তালবাহানা, মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর আরমানিটোলার একটি বাসার সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। শিক্ষার্থীর নাম জোনায়েদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জোবায়েদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলায়। তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
VinciTu: Redefining the Art of Strategic Play in the Digital Arena
VinciTu: Redefining the Art of Strategic Play in the Digital Arena

In an industry saturated with fleeting trends and copy-paste mechanics, finding a platform that genuinely respects the player’s intellect feels Read more

বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১৫০ জেলে আটক
বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১৫০ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে মাছ ধরার অভিযোগে বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে ৩৫টি ট্রলারসহ ১৫০ জেলেকে আটক করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার Read more

চাঁদ দেখা যায়নি, জিলকদ মাস গণনা শুরু ৩০ এপ্রিল
চাঁদ দেখা যায়নি, জিলকদ মাস গণনা শুরু ৩০ এপ্রিল

দেশের আকাশে কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল মঙ্গলবার পবিত্র শাওয়াল মাস ৩০ দিন Read more

ইরান সংঘাতে অংশ নেয়া বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে
ইরান সংঘাতে অংশ নেয়া বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে

ইরানের সঙ্গে চলমান সংঘাতে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সাময়িকভাবে যুদ্ধক্ষেত্র ছেড়ে বন্দরের দিকে রওনা Read more

গুজব রোধে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর
গুজব রোধে সতর্ক থাকার আহ্বান সেনাবাহিনীর

সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ঘটনায় দেশবাসীকে বিভ্রান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন