কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টা পর শ্রীকৃষ্ণ দাস (৫০) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৯ অক্টোবর) সকলে উপজেলার শিমুলবাঁক গ্রামের পাশে ধনু নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত শ্রীকৃষ্ণ দাস ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের বড়হাটি গ্রামের মৃত রসিক দাসের ছেলে। দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে শ্রীকৃষ্ণ দাসের স্ত্রী মারা যান। তিনি একটি মেয়ে ও দুই ছেলেকে নিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীকৃষ্ণ দাস গত শুক্রবার সকাল ৭টার দিকে নিজের বাড়ির পাশের ধনু নদীতে একটি ডিঙি নৌকায় মাছ ধরতে যান। এক ঘণ্টা পরে অন্যান্য জেলেরা দেখতে পায়, তার নৌকায় জাল ও মোবাইল ফোন পড়ে আছে, কিন্তু শ্রীকৃষ্ণ দাস নেই। খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার অভিযানে নামে। পরে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সন্ধ্যা হলেও উদ্ধার অভিযান পরিচালনা করে শ্রীকৃষ্ণ দাসের কোনো সন্ধান পায়নি। পরে আজ রবিবার সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।ইটনা ধনপুর নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই আমরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছিলাম। অবশেষে রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।তিনি আরও জানান, শ্রীকৃষ্ণ দাস কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। তারপরও জীবিকার তাগিদে নদীতে মাছ ধরতে বের হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বল শরীরের কারণে তিনি নদীতে পড়ে গিয়ে ডুবে মারা গেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্যারালাইস শিশুদের জন্য ওয়াকার উদ্ভাবন করেছেন শোভন পারভেজ
প্যারালাইস শিশুদের জন্য ওয়াকার উদ্ভাবন করেছেন শোভন পারভেজ

আমাদের সমাজের অনেকেই স্বাভাবিক জীবন থেকে পিছিয়ে রয়েছেন। এসব প্যাসেন্টদের কে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে এক অভাবনীয় আবিষ্কার করেছেন এই Read more

বায়তুল মোকাররমে হবে ঈদুল আজহার ৫ জামাত
বায়তুল মোকাররমে হবে ঈদুল আজহার ৫ জামাত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (০৩ জুন) ইসলামিক ফাউন্ডেশন থেকে Read more

দ্বিতীয় দফায় আবারও কোহিনূর শিপ ইয়ার্ডে উচ্ছেদ অভিযান
দ্বিতীয় দফায় আবারও কোহিনূর শিপ ইয়ার্ডে উচ্ছেদ অভিযান

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় দফায় আবারো কোহিনুর শিপ ইয়ার্ডে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন।বুধবার (২ জুলাই) ছলিমপুর ইউনিয়নের সমুদ্র উপকূলে Read more

মুস্তাফিজদের বিদায় করে প্লে-অফে মুম্বাই ইন্ডিয়ান্স
মুস্তাফিজদের বিদায় করে প্লে-অফে মুম্বাই ইন্ডিয়ান্স

মুস্তাফিজদের বিদায় করে আইপিএল প্লে-অফের টিকিট নিশ্চিত করলো মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতে মুখ থুবড়ে পড়লো নড়বড়ে দিল্লি ক্যাপিটালস। ১৮১ রানের টার্গেট Read more

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, বাড়ছে খরচ
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ, বাড়ছে খরচ

নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ বাড়বে। ইন্টারনেটের দাম বাড়ার বিষয়টি দায়িত্বশীল নেতৃত্বের Read more

সাম্য হত্যার বিচারের দাবিতে বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ
সাম্য হত্যার বিচারের দাবিতে বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস ও ঢাবি ভিসির পদত্যাগের দাবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন