বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ১৪ ভারতীয় জেলেসহ একটি ফিসিং ট্রলার আটক করেছে নৌবাহিনী।  শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে আনা হয়েছে। এরপর সেটি রাতে থানা পুলিশে হস্তান্তর করা হয়।আটক ভারতীয় জেলেরা হলেন- চন্দ্র দাস, আনন্দ দাস, সদানন্দ দাস, শেখর দাস, সুভাষ দাস, মনি শংকর শিকদার, বিপুল দাস, গৌরঙ্গ দাস, মৃত্যুঞ্জয় দাস, গৌরাঙ্গ হালদার, গৌতম দাস, বিশ্বজিৎ দাস, সুজন বিশ্বাস ও বিজয় দাস। তাদের সবার বাড়ি কোলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বলে জানা গেছে।মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম বলেন, মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ‘এফ,বি শুভযাত্রা’ নামক একটি ভারতীয় ফিসিং ট্রলার আটক করে সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ আক্তার উদ্দিন। ট্রলারটিতে ১৪ জন ভারতীয় জেলে রয়েছে।তারা বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল। তাদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপ এলাকায়। আটক ট্রলারটিকে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে শনিবার বিকেল সাড়ে ৫টায় মোংলায় নিয়ে আসে নৌবাহিনীর অপর জাহাজ বানৌজা বিষখালী।ভারতীয় ট্রলারে থাকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ মণ মাছ রাতে মোংলার ফেরিঘাটে এনে উম্মুক্ত নিলামে বিক্রি করা হবে। মাছ বিক্রির এ অর্থ সরকারের রাজস্বে জমা হবে বলেও জানান তিনি।মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন ও মৎস্য সম্পদ লুটের অভিযোগে মামলা দায়েরের পর রোববার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই দুটি ও ৩ আগস্ট একটি ভারতীয় ট্রলার ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে আটক করে নৌবাহিনী।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৩ আগস্ট: নামাজের সময়সূচি
১৩ আগস্ট: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৩ আগস্ট ২০২৫ ইংরেজি, ২৯ শ্রাবণ ১৪৩২ বাংলা, ১৮ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

ট্রায়ালে সাফল্য পেল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন
ট্রায়ালে সাফল্য পেল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন

মরণব্যধি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার তৈরি ভ্যাকসিন ট্রায়ালে সফল্য পেয়েছে। যা এখন সব রোগীর ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত। রাশিয়ার ফেডারেল মেডিকেল Read more

নওগাঁয় ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত, ট্রাক্টরে আগুন
নওগাঁয় ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত, ট্রাক্টরে আগুন

নওগাঁর পোরশায় ট্রাক্টরের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম হাবিবুর রহমান হাবিব । মৃত্যুকালে তার বয়স হয়েছিল নয় Read more

বিরামপুরে ভুয়া সেনাসদস্য আটক
বিরামপুরে ভুয়া সেনাসদস্য আটক

দিনাজপুরের বিরামপুরে সেনাবাহিনীর ভুয়া পরিচয় পত্র ও ওয়াকি-টকি ব্যবহার করে রাস্তায় পথচারীদের ছিনতাই করার সময় আব্দুল কাদের রোমান (২২) নামের Read more

যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশের পাল্টায় ৮৪ শতাংশ শুল্ক ঘোষণা চীনের
যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশের পাল্টায় ৮৪ শতাংশ শুল্ক ঘোষণা চীনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার পাল্টায় সব ধরনের মার্কিন পণ্যের রপ্তানি শুল্কের পরিমাণ ৮৪ শতাংশে উন্নীত করেছে চীন। বুধবার (০৯ Read more

গাজায় প্রকাশ্যে ইসরায়েলের ৮ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল হামাস
গাজায় প্রকাশ্যে ইসরায়েলের ৮ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল হামাস

যুদ্ধের সময় দখলদার ইসরায়েলকে সহায়তা করায় গাজায় প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস।মঙ্গলবার (১৪ অক্টোবর) সংবাদমাধ্যম সাফাক জানায়, একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন