নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদকে (৫৫) কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মোশাররফ হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে গতকাল রোববার রাতে রংপুর নগরীর লালকুঠি ধাপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারকৃত শাহিদ মাহমুদ নীলফামারী সদর উপজেলার থানাপাড়া এলাকার খয়রাত হোসেন সড়কের বাসিন্দা।পুলিশ জানায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একটি মামলা ছাড়াও দুটি হত্যা মামাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) আজিম হোসেন।তিনি জানান, ‘জি.আর ২৬৭/২৪ নম্বর মামলায় বিনা ভোটের ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতা পাওয়া সাবেক চেয়ারম্যান শাহিদ মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে হাজির করার পর আসামিপক্ষ জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ‘আদালতে হাজির করা হলে তাঁর জামিন আবেদন না মঞ্জুর করে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর বিকালে তাকে কারাগারে পাঠানো হয়।’ওসি আরও বলেন, ‘পরবর্তীতে অন্যান্য মামলায় তাঁকে শোন অ্যারেস্টের আবেদন করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের আকাশ সরকার নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ২০১৪-১৫ সেশনের (১০ম ব্যাচ) Read more

দুর্গাপূজায় ভারতে রপ্তানি হবে ১২০০ টন ইলিশ
দুর্গাপূজায় ভারতে রপ্তানি হবে ১২০০ টন ইলিশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বছর মোট ১ হাজার ২০০ টন Read more

উদ্বোধনের পরদিনই ‘মাওলানা ভাসানী সেতুর’ ক্যাবল চুরি
উদ্বোধনের পরদিনই ‘মাওলানা ভাসানী সেতুর’ ক্যাবল চুরি

গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘ প্রতীক্ষার প্রতীক ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিন পরই চুরি হয়েছে প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক Read more

ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা এড়াতে বাঁশ দিয়ে সতর্কবার্তা
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনা এড়াতে বাঁশ দিয়ে সতর্কবার্তা

ঢাকা-বরিশাল মহাসড়কে কয়েক দিনের হালকা ও ভারী বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা নিজ Read more

গাজীপুরে ৩০ বোতল বিদেশি মদসহ কারবারি আটক
গাজীপুরে ৩০ বোতল বিদেশি মদসহ কারবারি আটক

গাজীপুরে অভিযান চালিয়ে ভারতীয় তৈরি ৩০ বোতল হুইস্কিসহ রাজন মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা উত্তর Read more

পুলিশের বিরুদ্ধে কার্যকর জবাবদিহির অগ্রগতি না থাকা সক্ষমতার ঘাটতি: টিআইবি
পুলিশের বিরুদ্ধে কার্যকর জবাবদিহির অগ্রগতি না থাকা সক্ষমতার ঘাটতি: টিআইবি

জুলাই–আগস্টের গণহত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া চলমান থাকলেও পুলিশ বাহিনীর বিরুদ্ধে কার্যকর জবাবদিহির অগ্রগতি নেই বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন