ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তিনি এ ঘটনায় পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।শনিবার (১৮ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমান বলেন, ‘ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্ত সবার জন্য আমার দোয়া রইল এবং আমি আশা করি সবাই নিরাপদে আছেন।’অগ্নিনির্বাপণে দ্রুত ভূমিকা রাখার জন্য ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রশংসা করেন তিনি।মিরপুর ও চট্টগ্রাম ইপিজেডে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাও উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই ঘটনার কারণ নির্ধারণ এবং ভবিষ্যতের জন্য জননিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত করা অপরিহার্য।’উল্লেখ্য, শনিবার দুপুরে বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৫ ঘণ্টা পার হলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর ছবির যে ব্যাখ্যা দিল কারা কর্তৃপক্ষ
হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর ছবির যে ব্যাখ্যা দিল কারা কর্তৃপক্ষ

হাসপাতালে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যুর আগের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ছবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর Read more

টঙ্গীতে ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
টঙ্গীতে ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রবিবার (২৭ জুলাই) আনুমানিক রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন Read more

হুতির হামলা থেকে বাঁচতে সাগরে ডুবল ৭২৬ কোটির মার্কিন যুদ্ধবিমান
হুতির হামলা থেকে বাঁচতে সাগরে ডুবল ৭২৬ কোটির মার্কিন যুদ্ধবিমান

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা থেকে বাঁচতে সাগরে ডুবে গেছে প্রায় ৬ কোটি ডলারের নৌবাহিনীর একটি যুদ্ধবিমান। দেশটির বিমানবাহী রণতরি ইউএসএস Read more

লেবাননের হামলায় ইসরায়েলি সেনা নিহত
লেবাননের হামলায় ইসরায়েলি সেনা নিহত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছেন এক ইসরায়েলি সেনা। ওই একই হামলায় আহত হয়েছেন আরও ৩ জন। রবিবার (২৯ মার্চ) Read more

ইসরায়েলি বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে গাইবান্ধায় সাংবাদিকদের আলোক প্রজ্জ্বলন
ইসরায়েলি বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে গাইবান্ধায় সাংবাদিকদের আলোক প্রজ্জ্বলন

গাজায় ইসরায়েলি আগ্রাসন-বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদ ও হত্যাযজ্ঞের শিকার অসংখ্য শিশু-নারী-পুরুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোক প্রজ্জ্বলন করে গণহত্যা বন্ধের জোর দাবি Read more

কাওলার অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা আফাজ উদ্দিন
কাওলার অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা আফাজ উদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের পাশে থাকার কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-১৮ আসনের কাওলা এলাকায় উপহার সামগ্রী বিতরণ করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন