ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করে।ফায়ার সার্ভিস জানায়, আশপাশের সব ইউনিট কার্গো ভিলেজের আগুন নেভাতে ব্যস্ত থাকায় মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে কোনো ইউনিট পাঠানো সম্ভব হয়নি।এর আগে দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএইএবি) সভাপতি কবির আহমেদ জানিয়েছেন, অগ্নিকাণ্ডে বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হতে পারে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হচ্ছে প্রায় ১০ হাজার কোটি টাকা।ওয়্যার হাউজ ও একটি এয়ার এক্সপ্রেস পুরোপুরি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, অব্যবস্থাপনা ও নিরাপত্তা ঘাটতির কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। তাঁরা বলছেন, অসতর্কতা নাকি অবহেলা—তা খতিয়ে দেখা জরুরি।উল্লেখ্য, একই দিনে বিমানবন্দরের ফ্লাইওভারে মোটরসাইকেলে আগুন লাগার ঘটনাও আতঙ্ক ছড়ায় আশপাশের এলাকাজুড়ে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে পুলিশের ছুটি বাতিল ঘোষণা
ঈদে পুলিশের ছুটি বাতিল ঘোষণা

আসন্ন ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা হিসেবে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার Read more

আমরা পিআর পদ্ধতি নয়, গতানুগতিক পদ্ধতি চাই: টুকু
আমরা পিআর পদ্ধতি নয়, গতানুগতিক পদ্ধতি চাই: টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, 'আমরা সব সময় এক কথার মধ্যে রয়েছি। আমরা পিআর পদ্ধতি নয়, ওয়েজ ম্যানেজমেন্ট Read more

জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ জানালো এনসিপি
জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ জানালো এনসিপি

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করার কারণ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।আজ শুক্রবার দলটির পক্ষ থেকে বলা হয়, 'এনসিপি জুলাই Read more

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ শুনানি ১৯ জুন
শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ শুনানি ১৯ জুন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা আদালত অবমাননার মামলার পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুন। মঙ্গলবার Read more

নবাবগঞ্জে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে তিনজনের কারাদণ্ড
নবাবগঞ্জে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে তিনজনের কারাদণ্ড

দিনাজপুরের নবাবগঞ্জে ৬টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার(৩ এপ্রিল) Read more

ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত
ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত

পাকিস্তানের বাহাওয়ালপুরের ‘সুবহান আল্লাহ’ মসজিদে ভারতের সামরিক বাহিনীর হামলায় মাওলানা মাসুদ আজহারের পরিবারের অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন।  বুধবার (০৭ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন