রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় ৪টি মামলা হয়েছে। মামলাগুলো শেরেবাংলা নগর থানায় দায়ের করা হয়েছে।শেরেবাংলা নগর থানা সূত্রে জানা গেছে, সবগুলো মামলার বাদী পুলিশ। এর মধ্যে একটি মামলার বাদী একজন ট্রাফিক সার্জেন্ট। বাকি তিনটি মামলার বাদী শেরেবাংলা নগর থানা পুলিশ। মামলার সব আসামি অজ্ঞাত। প্রায় ৮০০ থেকে ৯০০ জনকে মামলায় অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের নাম রিমন চন্দ্র বর্মন।শনিবার (১৮ অক্টোবর) ডিএমপির শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গতকালের ঘটনায় এখন পর্যন্ত চারটি মামলা দায়ের করা হয়েছে। চারটির মধ্যে একটি মামলা একজন ট্রাফিক পুলিশ বাদী হয়ে করেছেন। বাকি তিনটি মামলা থানা পুলিশ বাদী হয়ে করেছে। মামলায় আসামি করা হয়েছে সন্ত্রাসী, দুর্বৃত্তকারী, অনিষ্টকারী, ক্ষতিসাধনকারী, নাশকতাকারী ও ফ্যাসিবাদী মতাদর্শের লোকজনকে। এই চার মামলার সব আসামি অজ্ঞাত। এই চার মামলায় অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে ৮০০ থেকে ৯০০ জনকে। চারটি মামলার মধ্যে একটি মামলার অভিযোগ সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের। অপরগুলো হলো– পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুম পোড়ানোর মামলা।এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) নিজেদের তিনটি দাবি জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবিতে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল লোক মানিক মিয়া অ্যাভিনিউতে আন্দোলন করেন। পরে দুপুর দেড়টার দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেটে অবস্থান করা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। আগে থেকেই আন্দোলনকারীদের একাংশ সংসদ ভবনের সামনে অবস্থান করছিল। সংসদ ভবনের ভেতরে থাকা অংশটি অনুষ্ঠানস্থলে যোগ দেয়।একপর্যায়ে বাইরে থাকা অংশটি সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ভেতরে ঢোকে। পরে ভেতরে থাকা অংশটি বাইরে চলে আসে। এসময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও চেয়ার নিক্ষেপ করে। এরপরই সংঘর্ষের সূত্রপাত ঘটে।কয়েক দফা সংঘর্ষে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। অন্যদিকে, আন্দোলনকারীরা সড়কে আগুন ধরিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভ চালিয়ে যায়। এসময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ছাত্র বলাৎকার মামলায় দারুল উলুম মাদরাসার শিক্ষকের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে ছাত্র বলাৎকার মামলায় দারুল উলুম মাদরাসার শিক্ষকের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর দারুল উলুম মাদরাসার শিক্ষক মো. ইসমাইল (৪৭)-কে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন Read more

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬০ জন আটক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬০ জন আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬০ জনকে আটক করা হয়েছে। 

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (২৮ আগস্ট)
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (২৮ আগস্ট)

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্র। অপরদিকে, ইউএস ওপেনে দ্বিতীয় রাউন্ড চলছে। আজ কোর্টে নামবেন শীর্ষ Read more

এ পর্যন্ত বাংলাদেশে কত জনকে পুশ করা হয়েছে, জানালেন হিমন্ত
এ পর্যন্ত বাংলাদেশে কত জনকে পুশ করা হয়েছে, জানালেন হিমন্ত

অনুপ্রবেশকারী সন্দেহে গত কয়েক মাসে ৩৩০ জনেরও বেশি নারী-পুরুষকে বাংলাদেশে পুশ করেছে ভারতের আসাম রাজ্য সরকার। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব Read more

হজে গিয়ে ৩৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫
হজে গিয়ে ৩৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫

চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এপর্যন্ত ৩৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।সর্বশেষ গতকাল ১৯ জুন মারা গেছেন গাজীপুরের Read more

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ সদস্যের প্রতিনিধি দল। আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন