রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধে তৃতীয়বারের মতো হোয়াইট হাউজে বৈঠকে মিলিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) তাদের এ বৈঠক হয়। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুদ্ধের ভবিষ্যত নিয়ে ট্রাম্প-জেলেনস্কি বিভক্ত অবস্থানে ছিলেন।ট্রাম্প ও জেলেনস্কি কয়েক ঘণ্টাব্যাপী আলোচনা করেন। ওই সময় দুই দেশের উচ্চপদস্থ নেতৃবৃন্দ উপস্থিত ছিল। সিএনএনকে কয়েকটি সূত্র জানিয়েছে বৈঠকটি ছিল, উত্তপ্ত, স্পষ্ট এবং অস্বস্তিট্রাম্ জেলেনস্কিকে ‘স্পষ্ট ও সরাসরি’ বক্তব্যে জানান— এ মূহূর্তে ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দেওয়া হবে না। যেগুলো রাশিয়ায় আঘাত হানতে পারে।এক কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের বিশ্বাস ইউক্রেন যুদ্ধ দীর্ঘ ও বাড়াতে চেষ্টা করছে। এছাড়া আসন্ন শীত মৌসুমে পরাজয় নিয়ে তারা শঙ্কিত।বৈঠক শেষ হওয়ার পর ট্রাম্প যুদ্ধের বর্তমান অবস্থার ওপর যুদ্ধবিরতি চুক্তি করার ওপর জোর দেন। অর্থাৎ রুশ বাহিনী ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে সেগুলো তাদের অধীনে রেখেই ইউক্রেনকে যুদ্ধবিরতি করতে হবে।বর্তমান বাস্তব পরিস্থিতি বিবেচনা করে ট্রাম্প এমন চাপ দিচ্ছেন বলে জানা গেছে। অপর এক কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন এ যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি হয়েছে। এ কারণে যুদ্ধবিরতির মাধ্যমে এখনই এ রক্তপাত থামানো উচিত।সূত্র: সিএনএনএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মারা গেছেন ইউক্রেনের গোলায় আহত রুশ সংবাদিক নিকিতা
মারা গেছেন ইউক্রেনের গোলায় আহত রুশ সংবাদিক নিকিতা

ইউক্রেনের কামানের গোলার আঘাতে আহত এক রুশ সাংবাদিক মস্কোর হাসপাতালে মাসখানেক চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। ওই সাংবাদিকের কর্মস্থলের পক্ষ Read more

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খোলা হলো ব্যারাজের সব জলকপাট
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খোলা হলো ব্যারাজের সব জলকপাট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টির কারণে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। পানি Read more

দুবাই থেকে ফিরে ৩ দিনেই না ফেরার দেশে বাদল মিয়া
দুবাই থেকে ফিরে ৩ দিনেই না ফেরার দেশে বাদল মিয়া

ধীর্ঘ ১৭ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে প্রবাস জীবন অতিবাহিত করছিলেন পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের বাসিন্দা বাদল মিয়া। Read more

কক্সবাজারে বাতিল হলো বর্ধিত উৎসকর, জমি লেনদেনে ফিরল স্বস্তি
কক্সবাজারে বাতিল হলো বর্ধিত উৎসকর, জমি লেনদেনে ফিরল স্বস্তি

কক্সবাজারে দলিল নিবন্ধনে সম্প্রতি ধার্যকৃত বর্ধিত অতিরিক্ত উৎসকর (উৎসে কর) অবশেষে বাতিল করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ১৫ Read more

ইসির ভবনের সামনে বিজিবি মোতায়েন
ইসির ভবনের সামনে বিজিবি মোতায়েন

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে। আজ রবিবার (১৮ জানুয়ারি) বিজিবির পক্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন