জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এসসিপি) অংশগ্রহণ না করলেও পরে অংশ গ্রহণের সুযোগ আছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন।শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল এলাকায় সাভার বন বিহারে বৌদ্ধদের কঠিন চিবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, জুলাই সনদ নিয়ে এনসিপির যে ডিমান্ড রয়েছে সেগুলো সরকার বিবেচনা করবে। কিভাবে তাদের সঙ্গে সমজোতায় আসা যায়। তিনি আরও বলেন, উপদেষ্টাদের সেইফ এক্সিটের প্রয়োজন নেই। এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম সেইফ এক্সিট নিয়ে কাকে মিন করছে আমার জানা নেই। আমার ঢাকা শহর ও চট্টগ্রাম শহরেও কোন বাড়ি ঘর নেই। আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। অতএব বিদেশে থাকার কোন ইচ্ছাও নেই। তাই আমার সেইফ এক্সিটের কোন চিন্তাই নাই। এদেশ আমার, আমরা একটা জটিল সময়ে দায়িত্ব নিয়েছি তখন কোন কিছুই ঠিক ছিলো না। এখন ঠিক আছে সবকিছু।এসময় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে কারাগারে হাজতির মৃত্যু
নড়াইলে কারাগারে হাজতির মৃত্যু

হত্যা মামলায় নড়াইল জেলা কারাগারে থাকা হুমায়ুন শেখ (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ১টা ৪৫ Read more

জুলাই শহিদ তালিকা থেকে ৮ জনের নাম বাদ দিয়ে গেজেট প্রকাশ
জুলাই শহিদ তালিকা থেকে ৮ জনের নাম বাদ দিয়ে গেজেট প্রকাশ

জুলাই অভ্যুত্থানে শহিদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা তালিকা Read more

ট্রেন ছাড়তে দেরি, পাবনায় ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
ট্রেন ছাড়তে দেরি, পাবনায় ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর একতা এক্সপ্রেসের যাত্রী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) Read more

মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা
মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা

ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে ৪ থেকে ৫ Read more

মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে আজ
মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে আজ

মেট্রোরেল চলাচল আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নিরাপত্তার স্বার্থে  ৪০ Read more

স্কুলছাত্রী নাদিরাকে হত্যা-ধর্ষণ মামলা, প্রেমিকসহ আসামি ৪
স্কুলছাত্রী নাদিরাকে হত্যা-ধর্ষণ মামলা, প্রেমিকসহ আসামি ৪

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের  রামকৃষ্ণপুর গ্রামের সেই স্কুলছাত্রী নাদিরা আক্তারকে হত্যা, ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। নাদিরার মা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন