মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের বাইরে একটি বিশাল সম্প্রসারণ প্রকল্পের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এ প্রকল্পের আওতায় নামাজ, আবাসন ও আতিথেয়তা সুবিধার জন্য পবিত্র স্থানের কাছাকাছি উঁচু টাওয়ার নির্মাণ করা হবে। প্রজেক্টের অধীনে গ্র্যান্ড মসিজদের কাছেই আকাশচুম্বী অট্টালিকা নির্মাণ করা হবে।  এই উন্নয়ন প্রকল্পের নামকরণ করা হয়েছে কিং সালমান গেট নামে, যা আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সৌদি আরবের ক্ষমতাধর নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ১২ মিলিয়ন স্কয়ার মিটারজুড়ে এই প্রকল্প গড়ে তুলবেন। এই প্রকল্পের মধ্যে থাকবে আবাসিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক ও হোটেল সুবিধা। এছাড়া ইনডোর এবং আউটডোরে একসঙ্গে প্রায় ৯ লাখ মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো নতুন এই প্রকল্পের একটি ভিডিওতে দেখা গেছে, মক্কা নগরীর পাশ দিয়ে সুবিশাল উঁচু উঁচু ভবনগুলো দাঁড়িয়ে আছে। এর ওপরে দিয়ে উড়ে যাচ্ছে শান্তির পায়রা। এই মেগা প্রকল্পটি বাস্তবায়নে কাজ করবে রুয়া আলহারাম আলমাক্কি নামের একটি প্রতিষ্ঠান। নতুন এই প্রকল্পটি বাস্তবায়ন হলে ৩ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।২০৩০ সালের মধ্যে পবিত্র নগরী মক্কায় ৩ কোটি হজ যাত্রীকে স্বাগত জানানোর লক্ষ্যে ব্যাপক কর্মতৎপরতা শুরু করেছে সৌদি আরব। অন্যান্য মেগা প্রজেক্টের পাশাপাশি মক্কা-মদিনাকে ঘিরে এই পরিকল্পনা সাজিয়েছে সৌদি। কারণ পবিত্র এই নগরীকে ঘিরে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের বিশেষ এক আকর্ষণ আছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনির্দিষ্টকালের জন্য এবারের বিপিএল স্থগিত
অনির্দিষ্টকালের জন্য এবারের বিপিএল স্থগিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার না করায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর আগে, বিসিবির Read more

বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পূর্ব জায়গীর গ্রামে Read more

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক-হেলপার নিহত
শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক-হেলপার নিহত

ঝিনাইদহের শৈলকুপায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত Read more

৩ ধরনের ভাতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর
৩ ধরনের ভাতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর অপেক্ষমাণ তাদের দীর্ঘ দিনের দাবি বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসবভাতা বাড়ানো। এবার সেই দাবি Read more

কক্সবাজারে ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদণ্ড
কক্সবাজারে  ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদণ্ড

কক্সবাজারের মহেশখালীতে ছয় বছরের শিশুকে ধর্ষণ শেষে হত্যার পর লাশ গুমের মামলায় মো. সোলেমান নামের ১ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ Read more

দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা
দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা

বরগুনার তালতলীতে স্বামী-স্ত্রী একসঙ্গে আত্মহত্যা করেছেন। প্রথম স্ত্রী স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন