ফরিদপুরের সদরপুর উপজেলার ভুবেনেশ্বর নদীর পাড় দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর বাজার সংলগ্ন ভুবেনেশ্বর নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল বাশার চৌকদার। অভিযানে সদরপুর থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের একটি টিম সার্বিক সহযোগিতা করে।উচ্ছেদ অভিযানে নদীর তীর দখল করে নির্মিত একাধিক অবৈধ দোকান ও কাঠামো ভেঙে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নদী ও খাসজমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ‘এই ধরনের অভিযান নিয়মিতভাবে চললে ভূমিদস্যুরা আর সাহস করে সরকারি জমি দখল করতে পারবে না।’উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, ‘সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা প্রশাসনের নিয়মিত কাজের অংশ। সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাছ কাটা নিয়ে টাকা নেওয়ায় কিশোরগঞ্জে ওসি ক্লোজড
গাছ কাটা নিয়ে টাকা নেওয়ায় কিশোরগঞ্জে ওসি ক্লোজড

আঠারোবাড়ি এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে টাকা নেয়ার অভিযোগে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লিটন মিয়াকে ঢাকা রেলওয়ে Read more

কট্টর হিন্দুত্ববাদী আরএসএস ‘প্রচারক’রা কেন বিয়ে করতে পারে না?
কট্টর হিন্দুত্ববাদী আরএসএস ‘প্রচারক’রা কেন বিয়ে করতে পারে না?

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের 'প্রচারকদের' বিয়ে করে সংসারী হওয়ার নিয়ম নেই। তবে প্রচারক জীবন থেকে সরে গিয়ে কেউ সংসারী Read more

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর এবং দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে সংযোগ স্থাপনে গভীর Read more

নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ
নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ

নড়াইলের লোহাগড়া উপজেলায় নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাহাজ কাজী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৩ Read more

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মৌলভীবাজারে নানাভাবে সমালোচিত হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম এর অপসারণ চান শিক্ষার্থী, অভিভাবক ও জেলার সচেতনমহল। বুধবার Read more

নাগরপুরে এসএসসি পরিক্ষাথীর অভিভাবকদের মাঝে সুপেয় পানি বিতরণ
নাগরপুরে এসএসসি পরিক্ষাথীর অভিভাবকদের মাঝে সুপেয় পানি বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্র দলের আয়োজনে এসএসসি পরীক্ষায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন