ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ায় দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো তার পূর্ব-নির্ধারিত চীন সফর বাতিল করেছেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উপলক্ষে আগামী ৩ সেপ্টেম্বর চীনে একটি কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে প্রাবোও-এর যোগ দেওয়ার কথা ছিল।প্রেসিডেন্ট প্রাবোওয়ের প্রায় এক বছর বয়সী সরকারের জন্য এটি প্রথম বড় পরীক্ষা। এই বিক্ষোভের সূচনা হয় জাকার্তায়, যখন আইনপ্রণেতাদের বেতন বৃদ্ধির প্রতিবাদ শুরু হয়। পরে একটি পুলিশের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হলে পরিস্থিতি আরও খারাপ হয়।শনিবার (৩০ আগস্ট) প্রেসিডেন্টের মুখপাত্র প্রাসেত্যো হাদি জানান, প্রেসিডেন্ট সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ চালিয়ে যেতে এবং সেরা সমাধান খুঁজে বের করতে চান।তিনি আরও জানান, এ কারণে প্রেসিডেন্ট চীনা সরকারের কাছে আমন্ত্রণ রক্ষা করতে না পারার জন্য ক্ষমা চেয়েছেন।প্রাসেত্যো বলেন, সফর বাতিলের আরেকটি কারণ হলো সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন।বিক্ষোভের পরিপ্রেক্ষিতে, চীনের বাইটড্যান্সের মালিকানাধীন শর্ট-ভিডিও অ্যাপ টিকটক শনিবার জানিয়েছে যে, তারা ইন্দোনেশিয়ায় তাদের লাইভ ফিচারটি কয়েক দিনের জন্য স্থগিত করেছে।এই সপ্তাহে জাকার্তা টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের ডেকে পাঠায় এবং অনলাইনে ভুল তথ্য ছড়িয়ে পড়ার কারণে কনটেন্ট মডারেশন বাড়ানোর নির্দেশ দেয়। সরকারের দাবি, এই ধরনের ভুল তথ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ উসকে দিয়েছে।শনিবার সকালে, স্থানীয় গণমাধ্যম জানায় যে, তিনটি প্রদেশের আঞ্চলিক সংসদ ভবনগুলোতে বিক্ষোভকারীরা আগুন দিয়েছে।ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, শুক্রবার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে একটি সংসদ ভবনে অগ্নিসংযোগের ঘটনায় তিনজন নিহত হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পবিত্র মক্কায় রাসুল (সা.) এর জীবনী বিষয়ক জাদুঘর উদ্বোধন
পবিত্র মক্কায় রাসুল (সা.) এর জীবনী বিষয়ক জাদুঘর উদ্বোধন

পবিত্র মক্কার ক্লক টাওয়ারে রাসুলুল্লাহ (সা.)-এর সীরাত ও ইসলামী সভ্যতাবিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ও জাদুঘরের উদ্বোধন করেছেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর Read more

ভারতে একই প্রেমিকের সঙ্গে পালালেন দুই জা
ভারতে একই প্রেমিকের সঙ্গে পালালেন দুই জা

পরকীয়া সম্পর্কে জড়িয়ে বিবাহিত এক লোকের সঙ্গে পালিয়ে গেলেন একই বাড়ির দুই বউ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার বাগদায়। Read more

সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হানা, নিন্দা ইউটিএলের
সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হানা, নিন্দা ইউটিএলের

আন্তর্জাতিক মানবিক সহায়তাবাহী নৌবহর 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'তে ইসরায়েলের অবৈধ আটকাদেশের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে দেশের পাবলিক ও Read more

নেত্রকোনায় ৮ বছরের ছেলেকে হত্যায় দায়ে পিতার যাবজ্জীবন
নেত্রকোনায় ৮ বছরের ছেলেকে হত্যায় দায়ে পিতার যাবজ্জীবন

নেত্রকোনায় ৮ বছরের নিজ সন্তানকে হত্যার দায়ে মো. এরশাদ মিয়াকে (৩৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ Read more

কিশোর গ্যাং এর দৌরাত্ম্য! স্কুলছাত্র নির্যাতনের ভিডিও ভাইরাল!
কিশোর গ্যাং এর দৌরাত্ম্য!  স্কুলছাত্র নির্যাতনের ভিডিও ভাইরাল!

বগুড়ার শেরপুরে ভীমজানি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপর চারজন শিক্ষার্থী মিলে মারধরের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন