ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড। উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে বাল্যবন্ধুকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে খাইরুল আমিন নামে এক যুবক। নবীনগর থানার ওসি শাহিনুর ইসলামের নেতৃত্বে পুলিশের শ্বাসরুদ্ধ অভিযানে দুই ঘণ্টার মধ্যেই ঘাতককে গ্রেফতার করা হয়।নিহত যুবকের নাম উমর হাসান (২৩)। তিনি মহেশপুর গ্রামের মুরশিদ মিয়ার বাড়ির জাকির হোসেনের ছেলে। গ্রেফতারকৃত ঘাতক খাইরুল আমিন, পিতা চান মিয়া, একই গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, উমর ও খাইরুল শৈশব থেকেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সম্প্রতি ব্যক্তিগত বিরোধের জেরে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। এর জের ধরে (১৭ অক্টোবর) বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে খাইরুল ঘরের ছিদ্র কেটে উমরের ঘরে প্রবেশ করে। প্রথমে ধারালো দা দিয়ে উমরের ঘাড়ে ও হাতে উপর্যুপরি কোপ দেয়। এরপর তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করে।এসময় নিহতের মা রাহেলা বেগম শব্দ শুনে ছেলের ঘরে প্রবেশ করলে খাইরুল তাকে কোপ মেরে আহত করে পালিয়ে যায়।খবর পেয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে শ্বাসরুদ্ধ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে খাইরুল প্রথমে উমরকে কুপিয়ে ও পরে জবাই করে হত্যা করে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করি। মাত্র দুই ঘণ্টার মধ্যেই ঘাতককে গ্রেফতার করা সম্ভব হয় এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।’ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন কিছু এলাকায় উন্নয়নকাজের জন্য আজ রবিবার (১৮ মে) সিলেটের বিভিন্ন Read more

সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা
সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা

নরসিংদীতে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় পুলিশ দুইজনকে হাতেনাতে আটক করলে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা আটককৃত Read more

ভোলায় পৃথক ঘটনায় শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার
ভোলায় পৃথক ঘটনায় শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার

ভোলায় পৃথক ঘটনায় শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুটি ঘটনায় পরিবারের অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের Read more

চাটমোহরে ব‍্যাংকে হামলা ভাঙচুর, অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার
চাটমোহরে ব‍্যাংকে হামলা ভাঙচুর, অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার

পাবনার চাটমোহরে কৃষি ব্যাংকে হামলা করে ভাঙচুর ও কর্মকর্তাদের মারপিট করে আহত করার ঘটনার একদিন পরে যুবদলের সেই নেতাকে বহিষ্কার Read more

পাকিস্তানে অভিযানে ভারত-সমর্থিত ১৩ জঙ্গি নিহত
পাকিস্তানে অভিযানে ভারত-সমর্থিত ১৩ জঙ্গি নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশে পৃথক দুটি অভিযানে ‘ভারত-সমর্থিত’ ১৩ জঙ্গিকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বুধবার (০১ এপ্রিল) এক বিবৃতিতে Read more

ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৩ ইসরায়েলি সেনা নিহত
ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৩ ইসরায়েলি সেনা নিহত

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনের যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষে ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (০২ জুন) সন্ধ্যায় এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন