জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনের পাঠানো এক বার্তায় এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এনসিপি মনে করে, এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না। এটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এনসিপি বহুবার স্পষ্টভাবে আইনি ভিত্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা ‘জুলাই ঘোষণাপত্র’-এর মতো আরেকটি একপাক্ষিক দলিলে পরিণত হবে। একই বার্তায় আরো বলা হয়, ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে, এনসিপি কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজেদের অবস্থান তুলে ধরবে। দাবি পূরণ হলে, পরবর্তীতে এনসিপি স্বাক্ষর প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫০০ টাকার জন্য অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধা, কিশোরগঞ্জে নবজাতকের মৃত্যু
৫০০ টাকার জন্য অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধা, কিশোরগঞ্জে নবজাতকের মৃত্যু

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় ৫০০ টাকার জন্য প্রায় এক ঘন্টা আটকে থেকে Read more

এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়: ফজলুর রহমান
এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, 'এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়। মানুষ ১৪ সালে এমপি ভোট Read more

খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে হাসিনা মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান
খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে হাসিনা মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনও মুক্তি পাবেন না। Read more

মালয়েশিয়ার সেলাঙ্গরে ১৫০ বাংলাদেশিসহ আটক ৮৯৮
মালয়েশিয়ার সেলাঙ্গরে ১৫০ বাংলাদেশিসহ আটক ৮৯৮

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়া। দেশটিতে বুধবার (২৪ সেপ্টেম্বর) সেলাঙ্গর প্রদেশের পুলাউ ইন্ডাহ শিল্পাঞ্চলে একটি সমন্বিত অভিযানে ৮৯৮ Read more

ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত
ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত

রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় Read more

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরের গাংনীতে নকল গুল ও নিষিদ্ধ নাইট ক্রিম বিক্রয়ের অপরাধে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন