চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা সিইপিজেড এর একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘আদম ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামের প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনাটি ঘটে। ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।আগুন নিয়ন্ত্রণে ১৬টি ইউনিট কাজ করছে বলে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে। এ ছাড়া যোগ দিয়েছে সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনী।ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া বলেন, ‌‘আটতলা ভবনের মেডিকেল ইকুইপমেন্ট তৈরির প্রতিষ্ঠানের সপ্তম তলায় আগুন লাগে। পরবর্তীতে তা ছয়তলায় ছড়িয়ে পড়ে।’জানা গেছে, নয়তলা ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন।ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ সহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, ‘ওই কারখানায় কোন শ্রমিক কর্মচারী আটকা পড়েছে কিনা তা নিশ্চিত করে বলতে পারছি না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি।’ পরে বিস্তারিত বলতে পারবেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দীন বলেন, ‘সাত তলা ভবনের ৫, ৬, ৭ তলায় আগুন লেগেছে।  এ পর্যন্ত তাদের ৬টি স্টেশনের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতি বা হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি ‘চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, ‘ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত প্রাণহানি বা আহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোম্পানীগঞ্জে বালু উত্তোলনে অভিযান: ৭ বাল্কহেড, ৯ ড্রেজার জব্দ
কোম্পানীগঞ্জে বালু উত্তোলনে অভিযান: ৭ বাল্কহেড, ৯ ড্রেজার জব্দ

কোম্পানীগঞ্জে নদী থেকে ৭টি বালুবাহী বাল্কহেড ও ৯টি ড্রেজার মেশিন জব্দ, ১৮ জনকে সাজানোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী, চরফকিরা ও মুছাপুর Read more

আবাহনীতে যোগ দিলেন জাতীয় দলের ফরোয়ার্ড মোরছালিন
আবাহনীতে যোগ দিলেন জাতীয় দলের ফরোয়ার্ড মোরছালিন

জাতীয় দলের তরুণ ফরোয়ার্ড বসুন্ধরা কিংস ছেড়ে যোগ দিয়েছেন ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডে। সঙ্গে বাংলাদেশ পুলিশের হয়ে গত মৌসুমে নজর Read more

নিষেধাজ্ঞার ১৮ দিনেও মেলেনি খাদ্য সহায়তার চাল, বিপাকে ভোলার জেলেরা
নিষেধাজ্ঞার ১৮ দিনেও মেলেনি খাদ্য সহায়তার চাল, বিপাকে ভোলার জেলেরা

ঈদের আর মাত্র দুদিন বাকি। চারদিকে উৎসবের আমেজ থাকলেও ভোলার জেলে পল্লীগুলোতে নেই কোনো আনন্দের ছোঁয়া। বরং সেখানে বিরাজ করছে Read more

বরিশালে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪
বরিশালে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

‘শাওন, আলভি, তানভীর ও আলিফ- তারা সবাই শিক্ষার্থী। শুধু তাই নয়, চার জন সর্ম্পকে বন্ধু। তাদের স্বপ্ন ছিলো বহু। তবে Read more

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ
গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।রোববার দিবাগত Read more

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ভারতীয় বিভিন্ন সংস্থা
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ভারতীয় বিভিন্ন সংস্থা

ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ, ভারতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন