পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলা মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১২টায় পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় ঈশ্বরদী থানা পুলিশ পাবনা শহরের ঈদগাহ পাড়ার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম শরিফ গত ৪ আগস্ট ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড়ে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত ৭৫ নম্বর আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে পাবনা শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শরিফকে পাবনা শহরের একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।’উল্লেখ্য, গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম শরিফ পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, এমপি থাকাকালীন সময়ে শরিফ নিজেকে তাঁর ‘ভাগ্নে’ পরিচয়ে এলাকায় চাঁদাবাজি, লুটপাট ও প্রভাব বিস্তারের অভিযোগে একাধিকবার আলোচনায় আসেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ম্যাক অ্যালিস্টারে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ
ম্যাক অ্যালিস্টারে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

মৌসুমের শুরু থেকেই একের পর এক জয়ে দুর্দান্ত ছন্দে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের এবারের ম্যাচে এসে ছন্দপতন ঘটল Read more

ভারতে আটক ৪ বাংলাদেশীকে বেনাপোল দিয়ে হস্তান্তর
ভারতে আটক ৪ বাংলাদেশীকে বেনাপোল দিয়ে হস্তান্তর

অবৈধভাবে ভারতে বসবাসের দায়ে চার বাংলাদেশী নাগরিককে ভারতীয় পুলিশ কর্তৃক আটকের পর দীর্ঘদিন কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

নকল জুতা-অনুমোদনহীন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান
নকল জুতা-অনুমোদনহীন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান

পাহাড়, নদী আর সবুজের বুকে গড়ে ওঠা এ অঞ্চলের মানুষ আজ ভুগছে এক অদৃশ্য দানবের হাতে। নামীদামি ব্র্যান্ডের নকল জুতা Read more

সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ৪০ হাজার ৯০০ টাকা মূল্যের বিদেশী মদ, গাঁজা, ফেন্সিডিল, শাড়ি, বিভিন্ন Read more

ঢামেকে একসঙ্গে জন্ম নেওয়া ৬ শিশুর মধ্যে ৪ জনের মৃত্যু
ঢামেকে একসঙ্গে জন্ম নেওয়া ৬ শিশুর মধ্যে ৪ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ৬ শিশুর মধ্যে ৪ শিশুর মৃত্যু হয়েছে।রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ও মধ্যরাতে এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন