ইরাকের ঐতিহাসিক আল-রাবিয়া মসজিদ পুন:নির্মাণ শেষে আবারও খুলে দেওয়া হয়েছে। নিনেভেহ প্রদেশের গভর্নর আবদুল কাদের আল-দাখিল বলেন, এটি মসুলের সবচেয়ে প্রাচীন ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি। দেশটির গণমাধ্যম শাফাক নিউজ খবরটি নিশ্চিত করেছে।২০১৬-১৭ সালে আইএসবিরোধী যুদ্ধে মসজিদটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৮ লাখ ৫০ হাজার ডলার ব্যয়ে আন্তর্জাতিক সংস্থা আলিপ ফাউন্ডেশনের সহায়তায় এর পুনর্গঠন শেষ হয়েছে। কাজটি হয়েছে ইরাকের প্রত্নতত্ত্ব বিভাগ, মসুল বিশ্ববিদ্যালয়, ওয়াকফ কর্তৃপক্ষ এবং ইরাকি-ইতালীয় বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে।১৭৬৬ সালে গভর্নর ইসমাইল পাশা আল-জালিলির কন্যা রাবিয়া খাতুন এই মসজিদটি নির্মাণ করেন। ফিরোজা টাইলস, জ্যামিতিক নকশা ও কুরআনের আয়াতে সজ্জিত এর গম্বুজ এখনো মসুলের ঐতিহ্যের প্রতীক।মসজিদের সঙ্গে থাকা মাদ্রাসাটিও পুনর্গঠিত হয়েছে। স্থানীয়রা বলছেন, যুদ্ধবিধ্বস্ত মসুলের ইতিহাস ও সংস্কৃতি পুনরুদ্ধারের পথে এটি এক বড় পদক্ষেপ।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁ-৪ আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে শোকজ
নওগাঁ-৪  আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ Read more

আন্দামান সাগরে মৃত্যুর মিছিল, নৌকাডুবিতে প্রাণ গেল ৪২৭ রোহিঙ্গার
আন্দামান সাগরে মৃত্যুর মিছিল, নৌকাডুবিতে প্রাণ গেল ৪২৭ রোহিঙ্গার

নিরাপদ জীবনের আশায় প্রাণপণ সাগর পাড়ি দিতে গিয়ে সলিল সমাধি হলো আরও ৪২৭ রোহিঙ্গার। চলতি মে মাসের শুরুতে মিয়ানমার উপকূলে Read more

ঈদের নামাজ ঘিরে সংঘর্ষ, নারীসহ আহত ১৩
ঈদের নামাজ ঘিরে সংঘর্ষ, নারীসহ আহত ১৩

মসজিদ নাকি ঈদগাহ— ঈদের নামাজ কোথায় হবে এই বিতর্ককে কেন্দ্র করে কুষ্টিয়ার কুমারখালীতে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৩ জন Read more

‘প্রতি বছর দেশে ৬ হাজার নারীর মৃত্যু হয় স্তন ক্যান্সারে’
‘প্রতি বছর দেশে ৬ হাজার নারীর মৃত্যু হয় স্তন ক্যান্সারে’

দেশে দুই দশক ধরে স্তন ক্যান্সার সচেতনতা কার্যক্রম চালানো হলেও প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে স্ক্রিনিং সেবা এখনো যথাযথভাবে গড়ে ওঠেনি। Read more

নতুন মামলায় গ্রেপ্তার মেনন-পলকসহ ৪ জন
নতুন মামলায় গ্রেপ্তার মেনন-পলকসহ ৪ জন

বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে ঢাকার বনানী এলাকায় মো. শাহজাহান হত্যা মামলায় বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন