দিনাজপুর শিক্ষা বোর্ডের ৪৩ টি কলেজের পাস করেনি কেউ। ফলাফলে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে শূন্য পাস করা কলেজগুলোর ক্ষেত্রে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ২০টি, এবার বেড়ে দাঁড়িয়েছে ৪৩টিতে। অর্থাৎ ২৩টি কলেজ নতুন করে শূন্য পাস তালিকায় যুক্ত হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।এবছর এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হারে বড় ধরনের পতন হয়েছে। এ বছর বোর্ডটিতে গড় পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫৭ দশমিক ৪৯ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ কম। সেই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে প্রায় অর্ধেক, এবং শূন্য পাস করা কলেজের সংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি।২০২৪ সালে দিনাজপুর বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৫৬ শতাংশ। এক বছরের ব্যবধানে তা কমে দাঁড়িয়েছে ৫৭ দশমিক ৪৯ শতাংশে। অর্থাৎ ২০ দশমিক ০৭ শতাংশ পয়েন্ট হ্রাস পেয়েছে পাসের হার।চলতি বছরে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৮ হাজার ৫১ জন। এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন।ছেলেদের পাসের হার: ৫২ দশমিক ৬৫ শতাংশ, মেয়েদের পাসের হার: ৬১ দশমিক ৯২ শতাংশ।মেয়েরা এবারও ছেলেদের চেয়ে ভালো ফল করেছে। তবে উভয় ক্ষেত্রেই ফলাফল গত বছরের তুলনায় খারাপ।২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন শিক্ষার্থী। এবছর তা নেমে এসেছে মাত্র ৬ হাজার ২৬০ জনে। কমেছে ৮ হাজার ৩৫ জন।চলতি বছর পরীক্ষাকালীন বহিষ্কৃত হয়েছে ২৭ জন পরীক্ষার্থী।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সপ্তাহে ৫ দিন থেরাপি নিতে হচ্ছে ইলিয়াস কাঞ্চনকে
সপ্তাহে ৫ দিন থেরাপি নিতে হচ্ছে ইলিয়াস কাঞ্চনকে

লন্ডনে চিকিৎসাধীন বরেণ্য চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সংগঠক ইলিয়াস কাঞ্চন সপ্তাহে পাঁচ দিন থেরাপি নিচ্ছেন। এই তথ্য নিশ্চিত Read more

জয়পুরহাটে স্নাতক সমমানের দাবিতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন
জয়পুরহাটে স্নাতক সমমানের দাবিতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন ডিওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রী পাস কোর্স) করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন Read more

প্রয়োজনে কুয়েতে সহায়তা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ
প্রয়োজনে কুয়েতে সহায়তা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থুনায়ন আব্দুলওয়াহাব হামাদাহ। এ সময় কুয়েতে অবস্থানরত Read more

দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩১
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩১

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।শনিবার (২৬ Read more

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেপ্তার
শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেপ্তার

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ মে) রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন