গণবিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। বিদ্রোহে নেতৃত্ব দেওয়া কর্মকর্তা কর্নেল মাইকেল র‍্যান্ড্রিয়ানিরিনা আগামী কয়েক দিনের মধ্যে দেশটির নতুন নেতা হিসেবে শপথ নেবেন। ইতোমধ্যে সাংবাধানিক আদালত তাকে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেছে।বুধবার ব্যারাক থেকে এক সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন। এর আগে মঙ্গলবার র‍্যান্ড্রিয়ানিরিনা ঘোষণা দেন, সশস্ত্র বাহিনী মাদাগাস্কারে ক্ষমতা দখল করছে।জেন-জি নেতৃত্বাধীন রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট পালিয়ে যাওয়ার পর দেশটি এখন অনেকটাই শান্ত। কিন্তু বর্তমানে নতুন রাজনৈতিক অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।কর্নেল মাইকেল র‍্যান্ড্রিয়ানিরিনা দেশটির সেনাবাহিনীর বিশেষ ইউনিট ক্যাপস্যাটের প্রধান। তিনি জানান, বিদ্রোহের পর দেশ ছেড়ে পালানো রাজোয়েলিনার অনুপস্থিতিতে উচ্চ সাংবিধানিক আদালত তাকে রাষ্ট্রপ্রধানের ভূমিকা গ্রহণের জন্য আমন্ত্রণ জানালে তিনি এই ভূমিকা গ্রহণ করেন। পদের আনুষ্ঠানিকতার জন্য অবশ্যই শপথগ্রহণ করতে হবে।গত শনিবার (১১ অক্টোবর) বিক্ষোভগুলো এক গুরুত্বপূর্ণ মোড় নেয়, যখন র‍্যান্ড্রিয়ানিরিনা এবং তার অভিজাত ক্যাপস্যাট ইউনিটের সৈন্যরা রাজোয়েলিনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। সেনারা পদত্যাগের দাবিতে বিক্ষোভে যোগ দেয়। এক পর্যায়ে রাজোয়েলিনা পালিয়ে যেতে বাধ্য হন।র‍্যান্ড্রিয়ানিরিনা বলেন, ‘গতকাল আমাদের দায়িত্ব নিতে হয়েছিল, কারণ দেশে আর কিছুই অবশিষ্ট নেই। প্রেসিডেন্ট নেই…সরকার নেই।’তিনি বলেন, ‘নতুন সামরিক নেতৃত্ব দ্রুত একজন প্রধানমন্ত্রী নিয়োগ করবে, যিনি সরকার গঠন করবেন।’ কিন্তু এটি কখন হবে, তার সঠিক সময়সীমা এখনো অনির্দিষ্ট।১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে মাদাগাস্কানরা তাদের দেশকে বেশ কয়েকটি অভ্যুত্থান এবং অভ্যুত্থানচেষ্টার মুখোমুখি হতে দেখেছে। দ্বীপরাষ্ট্রটি তখন থেকেই উচ্চমাত্রার দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আসছে।প্রসঙ্গত, রাজোয়েলিনা ২০০৯ সালে সামরিক বাহিনীর নেতৃত্বে এক অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে ক্ষমতায় এসেছিলেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদযাত্রা: ৫ জুনের ট্রেনের টিকিট বিক্রি আজ
ঈদযাত্রা: ৫ জুনের ট্রেনের টিকিট বিক্রি আজ

পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুনকে ধরে ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই Read more

নেপালের মতো পশ্চিমবঙ্গে অভ্যুত্থানের ডাক দিলেন সাবেক বিজেপি এমপি
নেপালের মতো পশ্চিমবঙ্গে অভ্যুত্থানের ডাক দিলেন সাবেক বিজেপি এমপি

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিংয়ের মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। রাজ্যটিতে নেপালের মতো পরিস্থিতি তৈরি হওয়া উচিত বলে Read more

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে ক্যান্টনমেন্টে যখন আত্মসমর্পণের খুঁটিনাটি চূড়ান্ত হচ্ছিল তখনো বাইরে বহু মানুষই উদ্বিগ্ন ছিলেন যে আসলে Read more

বাসচাপায় প্রভাষক নিহত, সড়ক অবরোধে উত্তাল আমতলী
বাসচাপায় প্রভাষক নিহত, সড়ক অবরোধে উত্তাল আমতলী

৫ আগস্ট ‘ফ্যাসিষ্ট শেখ হাসিনা পতন দিবস ও গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মিছিল শেষে বাড়ি ফেরার পথে Read more

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, রপ্তানিতে বিপর্যয়
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, রপ্তানিতে বিপর্যয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ মূলত রপ্তানি খাতের জন্য ব্যবহৃত হয়। বিশেষ করে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বিদেশি ব্র্যান্ড Read more

কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক
কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক

পর্যাপ্ত অর্থ না থাকা এবং সন্দেহজনক আবাসন বুকিংসহ বিভিন্ন অনিয়মের কারণে মালয়েশিয়ার পর্যটক হিসেবে আসা ১৩১ জন বিদেশিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন