পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ৪৮ ঘণ্টার সাময়ীক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) এ ঘোষণা দিয়েছে।পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালেবানের অনুরোধে পাকিস্তান সরকার এবং আফগান তালেবান সরকারের মধ্যে বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য উভয়পক্ষের পারস্পরিক সম্মতিতে একটি অস্থায়ী যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মন্ত্রণালয় জানায়, “এই সময়ের মধ্যে, উভয় পক্ষ গঠনমূলক আলোচনার মাধ্যমে এই জটিল কিন্তু সমাধানযোগ্য সমস্যার ইতিবাচক সমাধান খুঁজে বের করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালাবে।”বুধবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে আবারও সংঘাতের ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানি বাহিনীর হামলায় অন্তত ১২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে কাবুলের তালেবান প্রশাসন। তবে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তাদের হামলায় ১৫ থেকে ২০ জন তালেবান সেনা নিহত হয়েছে।এর আগে গত রবিবার আফগানিস্তানের উত্তর সীমান্তের একাধিক পাহাড়ি স্থানে পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ করেছিল তালেবান। এই হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়। সূত্র: রয়টার্সএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোয়া ২ কোটি টাকা খরচ করেও সুফল পাচ্ছে না সরকার
সোয়া ২ কোটি টাকা খরচ করেও সুফল পাচ্ছে না সরকার

যশোর-বেনাপোল মহাসড়ক সুরক্ষায় অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধে বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি পরিচালনায় বছরে সরকারের ২ কোটি ২৩ লাখ টাকা Read more

ভৈরবে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাপায় নিহত নির্মাণ শ্রমিক
ভৈরবে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাপায় নিহত নির্মাণ শ্রমিক

এক ছেলে প্রবাসে থাকে আরেক ছেলে নির্মাণ শ্রমিক, তাই তাকেও বিদেশে পাঠানোর স্বপ্ন ছিল বাবার। ঘাতক ট্রাক চালক কেড়ে নিল Read more

আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে: জামায়াত আমির
আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা যেনতেন নির্বাচন চাই না।’ একইসঙ্গে নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার Read more

ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা: আজাদ মজুমদার
ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা: আজাদ মজুমদার

ভুল সংবাদ পরিবেশন করলে এখন থেকে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।বুধবার (০৪ Read more

দ্রুততম দুই সেঞ্চুরিতে রেকর্ড গড়লো টাইগার ওপেনার আবরার
দ্রুততম দুই সেঞ্চুরিতে রেকর্ড গড়লো টাইগার ওপেনার আবরার

শ্রীলঙ্কার মাটিতে নিজেদের দাপুটে পারফর্ম ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে এগিয়ে থাকা যুবা টাইগাররা আজও জয় তুলে নিয়েছে। এদিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন