১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে মূলত দুপুরের পর থেকে রাত ৯টার ভেতরেই বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে।তবে এটি কোনো দীর্ঘস্থায়ী ‘বৃষ্টি বলয়’ নয়, বরং স্বল্প সময়ে তীব্র বজ্রসহ বৃষ্টির সতর্কতা বলে ঢাকা পোস্টকে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।বিডব্লিউওটি জানায়, এই সময়ে দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রসহ বৃষ্টির সক্রিয়তা ও সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি। সেই সঙ্গে মাঝারি বজ্রসহ বৃষ্টির মাঝারি সম্ভাবনা রয়েছে; চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ভোলা, পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়।সংস্থাটি জানায়, এটি মূলত বিক্ষিপ্ত ও আকস্মিক বৃষ্টি হবে। এর অর্থ হলো, বৃষ্টিপাত হবে স্বল্প এলাকাজুড়ে, তবে বজ্রসহ জোরে নামতে পারে এবং স্থায়িত্ব কম হবে। এর ফলে জেলার সব এলাকায় বৃষ্টি নাও হতে পারে। এছাড়া মেঘ অনেকটা দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং দিনের বেলায় মেঘের ফাঁকে ফাঁকে রোদ থাকবে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার

খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৫ অক্টোবর পর্যন্ত ঘোষিত 'স্থগিত অবরোধ' কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে জুম্ম ছাত্র-জনতার Read more

উচ্চকক্ষে ১শ’ আসনে পিআর পদ্ধতি, বিএনপিসহ কয়েক দলের আপত্তি
উচ্চকক্ষে ১শ’ আসনে পিআর পদ্ধতি, বিএনপিসহ কয়েক দলের আপত্তি

জাতীয় সংসদের উচ্চকক্ষ ১০০ আসন বিশিষ্ট হবে। এতে সদস্যরা সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) মনোনীত হবেন, অর্থাৎ জাতীয় নির্বাচনে দলগুলো যে হারে Read more

চাটমোহরে ঋণের মামলার চাপে একজনের আত্মহত্যা
চাটমোহরে ঋণের মামলার চাপে একজনের আত্মহত্যা

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর গ্রামে সবুর তালুকদার (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।স্থানীয়দের ধারণা, ঋণের মামলার চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে Read more

এবার ইউরোপ থেকে ফেরত আসছে ৫২ বাংলাদেশি
এবার ইউরোপ থেকে ফেরত আসছে ৫২ বাংলাদেশি

বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে ইতালি, অস্ট্রিয়া, গ্রিস ও সাইপ্রাস থেকে ৫২ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে।  আজ বৃহস্পতিবার সকাল ৭টার Read more

ভারতীয় দলের প্রধান স্পনসরশিপ ছাড়ছে ড্রিম ইলেভেন
ভারতীয় দলের প্রধান স্পনসরশিপ ছাড়ছে ড্রিম ইলেভেন

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর হিসেবে আর থাকছে না ড্রিম ইলেভেন। অনলাইন গেমিং সংক্রান্ত নতুন আইন কার্যকর হওয়ার পর Read more

যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফেরত আনতে পারবে অন্তর্বর্তী সরকার?
যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফেরত আনতে পারবে অন্তর্বর্তী সরকার?

অর্থনীতিবিদদের অনেকে বলছেন, বিগত শাসনামলে বিদেশে পাচারকৃত অর্থের একটা বড় অংশই পাচার হয়েছে যুক্তরাজ্যে। যে কারণে প্রধান উপদেষ্টার এই সফরকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন