ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ১৮ বছর পর ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে চিলির জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। ৭২ মিনিটে দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন মাতেও সিলভেত্তি। যুবাদের এই বিশ্বকাপে সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। সর্বশেষ ২০০৭ সালে চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেবার সার্জিও আগুয়েরোরা শিরোপা উপহার দিয়েছিলেন সমর্থকদের। এরপর আর এ টুর্নামেন্টে ফাইনাল খেলতে পারেনি আলবেসিলেস্তরা। তবে চলমান টুর্নামেন্টে দারুণ খেলছে মেসিদের উল্টরসূরিরা। গ্রুপপর্বে তিন ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। এরপর শেষ ষোলোতে নাইজেরিয়াকে ৪-০ গোলে হারানোর পর কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে তারা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেতানিয়াহুর ভাষণের সময় বেশিরভাগ দেশের ‘ওয়াক আউট’
নেতানিয়াহুর ভাষণের সময় বেশিরভাগ দেশের ‘ওয়াক আউট’

ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় দখলদার বাহিনীর চলমান গণহত্যার মধ্যে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।আনাদোলু Read more

তিন বাংলাদেশিকে ভারতে নিয়ে দেহ ব্যবসা, অতঃপর
তিন বাংলাদেশিকে ভারতে নিয়ে দেহ ব্যবসা, অতঃপর

কাজের লোভ দেখিয়ে তিন বাংলাদেশি নারীকে ভারতে দেহ ব্যবসা করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ Read more

কেইপিজেডে পাহাড় কাটার প্রতিবেদন মানতে নারাজ জিএম, সাংবাদিকদের বললেন ‘হলুদ’
কেইপিজেডে পাহাড় কাটার প্রতিবেদন মানতে নারাজ জিএম, সাংবাদিকদের বললেন ‘হলুদ’

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড)-এ চলছে পাহাড় কাটার মহোৎসব। পরিবেশ আইন উপেক্ষা করে একের পর এক Read more

গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসীর মৃত্যু
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসীর মৃত্যু

গ্রিসের লেসবোস দ্বীপের উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে মোট ৩৮ জন অভিবাসী ছিলেন।মঙ্গলবার Read more

ডিবির হারুনের সহযোগী জাহাঙ্গীরের উত্তরার প্লট জব্দের নির্দেশ
ডিবির হারুনের সহযোগী জাহাঙ্গীরের উত্তরার প্লট জব্দের নির্দেশ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেনের নামে থাকা রাজধানী উত্তরার একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন