অবশেষে দেশের ক্রিকেটাঙ্গনে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের অবসান ঘটতে চলেছে। বাংলাদেশ নারী ক্রিকেটের উন্নয়নে প্রশংসনীয় এক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর্থিক সুযোগ-সুবিধায় পিছিয়ে থাকা নারী ক্রিকেটারদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে তাদের দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলেদের সমান করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।সম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছিলেন, বেতন, ম্যাচ ফিসহ আর্থিক সুযোগ-সুবিধায় অনেক ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার। মেয়েদের ক্রিকেটে ছেলেদের সমান সুযোগ-সুবিধা দেওয়া হয় না বলেও অভিযোগ করেছিলেন তিনি। তার এই যৌক্তিক দাবির পরপরই এলো এই ইতিবাচক সিদ্ধান্ত। বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এখন থেকে দ্বিপক্ষীয় সিরিজের সফরে ছেলেরা যে হারে ভাতা পান, মেয়েরাও ঠিক একই হারে পাবেন। এতদিন পুরুষ ক্রিকেটাররা দৈনিক ১১৫ ডলার (ভাতা ৭৫ ডলার + ট্যুর ফি ৪০ ডলার) পেলেও, মেয়েরা পেতেন মাত্র ৭৫ ডলার। নতুন এই সিদ্ধান্তে সেই বৈষম্য আর থাকছে না।নারী বিভাগ সূত্রে জানা গেছে, বিসিবির সর্বশেষ বোর্ড সভায় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের বিশেষ উদ্যোগে এই ঐতিহাসিক সিদ্ধান্তটি অনুমোদন করা হয়। এই পদক্ষেপ নারী ক্রিকেটকে নিঃসন্দেহে আরও এগিয়ে নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বইয়ের টানে প্রাণের মেলা, ময়মনসিংহে পাঠক টানতে নানামুখী আয়োজন
বইয়ের টানে প্রাণের মেলা, ময়মনসিংহে পাঠক টানতে নানামুখী আয়োজন

বই শুধু জ্ঞান নয়, এটি মানুষের সঙ্গে মানুষের এক গভীর বন্ধনের নাম। লেখক ও পাঠকের সেই বন্ধনকে আরো শক্তিশালী করতেই Read more

৫ অভিনেত্রীর জন্মদিন আজ
৫ অভিনেত্রীর জন্মদিন আজ

আজ ১২ আগস্ট, আজকের এই দিন তারকা জগতের এক বিশেষ দিন। বিনোদন অঙ্গনে যেন জন্মদিনের উৎসব আজ। আজকের এই একই Read more

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নেত্রকোনার কলমাকান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রী রাবেয়া আক্তার (২৭)কে কুপিয়ে হত্যার পর রশিতে ঝুলে রাশেদ মিয়া (৩০) আত্মহত্যা করেছে।শনিবার (১২ Read more

হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা
হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

এ বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এ ক্ষেত্রে হজ এজেন্সি এবং এয়ারলাইনসগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ Read more

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিলাশপুর এলাকার বটতলায় পিকআপ ও মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো একজন আহত হয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন