হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) উচ্চ শিক্ষায় গবেষণারত শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ‘Statistical Analysis, Thesis and Scientific Paper Writing’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি)।বুধবার (১৫ অক্টোবর) সকালে আইআরটি কনফারেন্স কক্ষে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এনামউল্যা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম শিকদার এবং ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির। সভাপতিত্ব করেন আইআরটি পরিচালক অধ্যাপক ড. আলমগীর হোসেন।এই প্রশিক্ষণ কর্মশালা ১৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কৃষি, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, ব্যবসা শিক্ষা, সমাজবিজ্ঞান, ফিসারিজ ও ভেটেরিনারি অনুষদের মাস্টার্স থিসিস শিক্ষার্থীরা নির্ধারিত দিন অনুযায়ী অংশ নিচ্ছেন।প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সঙ্গে আনতে বলা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগসমূহ থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী অংশগ্রহণ নিশ্চিত করতে বিভাগীয় প্রধানদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।আইআরটি পরিচালক অধ্যাপক ড. আলমগীর হোসেন বলেন, গবেষণার মানোন্নয়ন, পরিসংখ্যান বিশ্লেষণ এবং আন্তর্জাতিক মানের প্রবন্ধ রচনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের প্রশিক্ষণে আগ্রহী করতে শিক্ষা উপকরণ যেমন ব্যাগ, কলম, প্যাড, নাস্তা ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা গবেষণার মাধ্যমে দেশ বিদেশে বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দিক, মান সম্মত গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করবে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় খাদ্য কেন্দ্র খোলার ঘোষণা দিলেন ট্রাম্প
গাজায় খাদ্য কেন্দ্র খোলার ঘোষণা দিলেন ট্রাম্প

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় খাদ্য কেন্দ্র খোলার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গাজায় খাদ্য কেন্দ্রটির নির্মাণ, তত্ত্বাবধান Read more

আনোয়ারায় হাতির আক্রমণে ২০ দিনে ৭ জিডি
আনোয়ারায় হাতির আক্রমণে ২০ দিনে ৭ জিডি

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় ফের মাথাচাড়া দিয়েছে বন্য হাতির আতঙ্ক। সাড়ে ৩ মাস চুনতি অভয়ারণ্যে অবস্থান শেষে গত ২০ Read more

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৪০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৪০

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন কুদ্দুস মোল্লা Read more

‘শহীদ জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি- বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক’
‘শহীদ জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি- বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। আজ Read more

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন