গজারিয়ায় মায়ের দায়ের করা ভরণপোষণ মামলায় আটক হয়ে জেল হাজতে গেলেন ছেলে আবু তাহের।আটক আবু তাহের উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামের ইসমাঈল মাতব্বর ও শান্তি বেগমের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।জানা যায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে তাঁকে আটক করে গজারিয়া থানা পুলিশ।এ বিষয়ে গজারিয়া থানা পুলিশের উপপরিদর্শক আব্দুল কাদির জানান, আদালতে আবু তাহেরের বিরুদ্ধে তাঁর মা শান্তি বেগম ভরণপোষণ আইনে একটি মামলা করেন, যার নং ৩০৮/২৫। মামলাটি ওয়ারেন্ট হওয়ায় তাকে গ্রেফতার করা হয়।এ বিষয়ে তাহেরের মা শান্তি বেগম জানান, ওয়ারিশ সূত্রে নানী বাড়ি থেকে পাওনা ১৫ শতাংশ জায়গা বিক্রি করার কথা বলে তাহের ও বড় ছেলে বাবুল নানী বাড়ির ১৫ শতাংশসহ আমার বাবার বাড়ি থেকে পাওয়া অংশও বিক্রি করে দিয়েছে। তাঁরা আমার সঙ্গে প্রতারণা করেছে এবং আমাদের ঠিকমতো টাকা-পয়সাও দেয়নি।এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, তাঁর নামে সি.আর মামলায় ওয়ারেন্ট ছিল। আমরা তাঁকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যাত্রাবাড়ী-শরীয়তপুর রুটে বাস বন্ধ, যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ
যাত্রাবাড়ী-শরীয়তপুর রুটে বাস বন্ধ, যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ

শরীয়তপুর থেকে রাজধানীর যাত্রাবাড়ী রুটের বাস পরিষেবা দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে রুটের হাজার হাজার যাত্রী দারুণ ভোগান্তিতে পড়েছেন। যাত্রাবাড়ী Read more

জয়পুরহাটে জেলা প্রশাসনের গাড়ির ধাক্কায় আহত ৪, তদন্তের নির্দেশ
জয়পুরহাটে জেলা প্রশাসনের গাড়ির ধাক্কায় আহত ৪, তদন্তের নির্দেশ

জয়পুরহাটে জেলা প্রশাসনের একটি সরকারি গাড়ির ধাক্কায় ৪ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় কেউ মামলা না করায় স্বপ্রণোদিত হয়ে তদন্তের Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আনোয়ারায় ৮ মাসে ১১টি ধর্ষণ মামলা
আনোয়ারায় ৮ মাসে ১১টি ধর্ষণ মামলা

চট্টগ্রামের আনোয়ারাকে বলা হয় দক্ষিণ চট্টগ্রামের শিল্পজোন। এ উপজেলার কেইপিজেডসহ অসংখ্য শিল্পকারখানায় প্রতিদিন কাজ করছেন ৩০-৪০ হাজারেরও বেশি শ্রমিক। এর Read more

যুক্তরাষ্ট্র হুমকি বন্ধ করলে পারমাণবিক চুক্তিতে রাজি ইরান
যুক্তরাষ্ট্র হুমকি বন্ধ করলে পারমাণবিক চুক্তিতে রাজি ইরান

পরমাণু চুক্তি না করলে ইরানকে সরাসরি হামলার হুমকিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পরমাণু ইস্যুতে সরাসরি কোনও ধরনের আলোচনায় Read more

অনুমতি ছাড়া নারীর ছবি পোস্ট করে গুনতে হলো সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
অনুমতি ছাড়া নারীর ছবি পোস্ট করে গুনতে হলো সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

সামজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইনে কারও ব্যক্তিগত ছবি বা ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ এখন অনেকের কাছে স্বাভাবিক কাজ মনে হলেও, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন