আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পুরস্কারের অর্থ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, এবারের আসরে চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি ৭৫ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ১ কোটি ৭৫ লাখ টাকা। গত আসরে এই অঙ্ক ছিল যথাক্রমে ২ কোটি ৫০ লাখ ও ১ কোটি ৫০ লাখ টাকা।ফ্র্যাঞ্চাইজি ফি নির্ধারণ করা হয়েছে ২ কোটি টাকা, একই পরিমাণ অর্থ ব্যাংক জামানত হিসেবেও জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে। প্রতিবছর ফ্র্যাঞ্চাইজি ফি ১৫ শতাংশ হারে বাড়বে। প্রতি মৌসুমে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টিও দিতে হবে, যার মেয়াদ থাকবে ছয় মাস।আয় ভাগাভাগির ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলো টিভি সম্প্রচার, গ্রাউন্ডস স্বত্ব এবং টিকিট বিক্রির মুনাফা থেকে ৩০ শতাংশ ভাগ পাবে। এছাড়া ম্যাচ চলাকালে প্রতিটি দল ১৫ মিনিট করে পেরিমিটার বোর্ডে নিজেদের স্পন্সরের বিজ্ঞাপন দেখানোর সুযোগও পাবে।ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হওয়ার পর আগামী ১৭ নভেম্বর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। বিসিবি এরই মধ্যে জানিয়ে দিয়েছে, ১২তম আসরে পাঁচ থেকে ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিতে পারবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়লেন উপজেলা বিএনপি নেতা
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়লেন উপজেলা বিএনপি নেতা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য এইচএম আফজাল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি আপলোড করে বিএনপির রাজনীতির Read more

বরিশাল-৫ আসনে জামায়াত–ইসলামী আন্দোলনের টানাপোড়েন!
বরিশাল-৫ আসনে জামায়াত–ইসলামী আন্দোলনের টানাপোড়েন!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসন নিয়ে জামায়াতসহ ১১-দলীয় জোটের ভিতরে দেখা দিয়েছে গভীর টানাপোড়েন। নির্বাচনি আসন বণ্টন নিয়ে Read more

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এলওকিউ এআই ল্যাপটপ
বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এলওকিউ এআই ল্যাপটপ

লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে নতুন এআই পাওয়ারড লেনোভো এলওকিউ (83DV00VBLK) গেমিং ল্যাপটপ। আধুনিক প্রযুক্তি Read more

১৫ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
১৫ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

রাজধানী ঢাকায় শীত আরো বেড়েছে। গত কয়েক দিনের তুলনায় আজ শুক্রবার তাপমাত্রা বেশ কমেছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে Read more

জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: উপদেষ্টা আসিফ
জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: উপদেষ্টা আসিফ

গোপালগঞ্জে জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব Read more

রায়পুরে বেশী দামে এলপিজি গ্যাস বিক্রি: তিন দোকানিকে জরিমানা
রায়পুরে বেশী দামে এলপিজি গ্যাস বিক্রি: তিন দোকানিকে জরিমানা

‎সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে লক্ষীপুরের রায়পুর উপজেলায় মোবাইল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন