রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে শাহ আলম কেমিক্যাল গোডাউন ও পাশের একটি গার্মেন্টস কারখানার আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে এবার রাজধানীর ধানমন্ডি ৩২-এ একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।আজ বুধবার (১৫ অক্টোবর) বেলা ৩টা ২০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় বেলা ৩টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।এদিকে মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামের আগুন নেভাতে কত সময় লাগবে, তা জানা নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ির শাহ আলম কেমিক্যাল নামে একটি রাসায়নিকের গোডাউনে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে পাশের একটি গার্মেন্টস কারখানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌনে ১২টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। শেষ পর্যন্ত মোট ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। সর্বশেষ ১৬ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ, ব্যবস্থা নেওয়ার হুমকি পাকিস্তানের
আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ, ব্যবস্থা নেওয়ার হুমকি পাকিস্তানের

আফগানিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। এরপরই দেশটি হুমকি দিয়েছে, নিজ নাগরিকদের রক্ষায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।কাতারের রাজধানী Read more

মেসির জাদুতে মায়ামির গোলবন্যা
মেসির জাদুতে মায়ামির গোলবন্যা

সিনসিনাটির বিপক্ষে বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়িয়েছে ইন্টার মায়ামি। নিউইয়র্ক রেড বুলসের মাঠে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ৫-১ Read more

অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ, কমবে দিন-রাতের তাপমাত্রা
অব্যাহত থাকবে  শৈত্যপ্রবাহ, কমবে দিন-রাতের তাপমাত্রা

তিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে Read more

জিম্মি স্বজনদের প্রশ্ন ‘রাতের ঘুম হয় কীভাবে, মিস্টার নেতানিয়াহু?’
জিম্মি স্বজনদের প্রশ্ন ‘রাতের ঘুম হয় কীভাবে, মিস্টার নেতানিয়াহু?’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ চলছে, হামাসের হাতে এখনো বহু ইসরায়েলি জিম্মি। এই পরিস্থিতিতে জিম্মিদের মুক্তির পরিবর্তে সরকার যুদ্ধকে প্রাধান্য Read more

কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে জিহাদ (৫) ও রায়হান (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে Read more

‘আট উপদেষ্টার দুর্নীতি’ নিয়ে সাবেক সচিবের অভিযোগ ভিত্তিহীন: মন্ত্রিপরিষদ সচিব
‘আট উপদেষ্টার দুর্নীতি’ নিয়ে সাবেক সচিবের অভিযোগ ভিত্তিহীন: মন্ত্রিপরিষদ সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে উত্থাপিত ‘দুর্নীতির’ অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।শনিবার মন্ত্রী পরিষদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন