নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানায় নাশকতার চারটি মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির জামিন নামঞ্জুর করে জেলখানায় প্রেরণ করা হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কালিয়া থানার দু’টি নাশকতা মামলায় মুক্তিকে প্রথমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়। আদালতের বিচারক রত্না সাহা তার জামিন নামঞ্জুর করেন। এরপর নড়াগাতী থানায় দায়েরকৃত আরো দু’টি নাশকতা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে নেয়া হয়। এই আদালতেও জামিন না মঞ্জুর করে মুক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মারুফ হাসান।বুধবার সকাল ৯টার পরই কড়া পুলিশি নিরাপত্তার মধ্যদিয়ে মুক্তিকে নড়াইলের আদালতে আনা হয়। এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে প্রিজন ভ্যানে করে বিশেষ নিরাপত্তায় তাকে নড়াইল জেলা কারাগারে আনা হয়।এদিকে, গত ২৪ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে ঢাকার গুলশানের নিকেতন এলাকা থেকে কবিরুল হক মুক্তিকে গ্রেফতার করে পুলিশ। রাজধানীর গুলশান থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতারের পর গত ২৫ সেপ্টেম্বর মুক্তির ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ। কবিরুল হক মুক্তি নড়াইল-১ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩৫ বছর পর আজ রাকসু নির্বাচন
৩৫ বছর পর আজ রাকসু নির্বাচন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্রপ্রতিনিধি ও হল সংসদ নির্বাচন ঘিরে অপেক্ষার প্রহর শেষ। তবে এ নির্বাচন শেষ Read more

চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল
চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মাস্টার দা সূর্য সেন হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে ভিপি ও Read more

স্বর্ণা-শারমিনের ফিফটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
স্বর্ণা-শারমিনের ফিফটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার (১৩ অক্টোবর) বিশাখাপত্তনমের Read more

থানা থেকে ট্রাংক ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি অভিযোগ
থানা থেকে ট্রাংক ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি অভিযোগ

নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাটি Read more

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন