চাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন বলেছেন, ‘বউ পরকীয়া করলে স্বামী গ্রহণ করবে না, নির্বাচনে কারচুপি করলে কে গ্রহণ করবে?’ তবে আমরা অবশ্যই নির্বাচন কারচুপিটা ঠেকাব, ইনশাল্লাহ। আমরা মাঠে আছি, সর্বোচ্চ চেষ্টা করব।আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে ভোটকেন্দ্রের সামনে এক সম্মেলনে এসব কথা বলেন তিনি।জিএস প্রার্থী বলেন, ‘ডাকসু ও জাকসু নির্বাচনের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি নির্বাচনের পরে ব্যালট পেপারের কিছু ইস্যু এসেছে। এ কারণে আশঙ্কা রয়েছে। তবে আমরা আশা করছি, চবি প্রশাসন এ ধরনের কোনো ঘটনা ঘটাবে না। তারা একটা ইতিহাস তৈরি করবে।’তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতি এখন যেভাবে দেখতেছি, আমরা সন্তুষ্ট। তবে এটা কতক্ষণ টিকিয়ে রাখতে পারবে সেটা প্রশ্ন। কারণ আমাদের ক্যাম্পাসের একটা ঐতিহ্য আছে, কোনো একটা ঘটনা বা প্রোগ্রামে প্রথমে নিরাপত্তা ব্যবস্থা খুব জোরদার থাকে। কিন্তু পরবর্তীতে আর নিরাপত্তা ব্যবস্থা থাকে না। সে ব্যাপারে প্রশাসনকে আমরা গতকালও বলেছি, আজকেও বলেছি। এর থেকেও বড় চিন্তার বিষয় হচ্ছে ভোটার উপস্থিতি নিয়ে। শহরের অনেক শিক্ষার্থী আসবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩৫ থেকে ৪০টা নাকি বাস দিয়েছে, এগুলো পর্যাপ্ত নয়। তবে আমরা আশাবাদী, ৩৫ বছর পর নির্বাচন হচ্ছে, সব শিক্ষার্থীরা এসে ভোট দেবেন।’শাফায়াত হোসেন বলেন, ‘বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী। কারণ চবি ছাত্রদল কখনো সাধারণ ছাত্রের বাইরে গিয়ে কাজ করেনি। ফ্যাসিবাদের আমলও কখনো আমরা সাধারণ শিক্ষার্থীদের ছেড়ে যায়নি। সুতরাং তারা আমাদের ছেড়ে যাবে না।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, সারজিও গোরকে প্রধান উপদেষ্টা
যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, সারজিও গোরকে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী বছরের ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, জাতি তাদের ভোটাধিকার Read more

আনোয়ারা উপজেলার পরিষদ ভবনে ‘হ্যাঁ’ ভোটের প্রচার, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
আনোয়ারা উপজেলার পরিষদ ভবনে ‘হ্যাঁ’ ভোটের প্রচার, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ’ অনুমোদনের লক্ষ্যে আয়োজিত গণভোটকে সামনে রেখে Read more

‘কাশ্মীরে হামলা সাজানো’ বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনার
‘কাশ্মীরে হামলা সাজানো’ বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনার

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। দু’দেশের মধ্যে যুদ্ধ বাধার Read more

লোহাগাড়ায় ছিনতাইয়ের শিকার প্রেমিক যুগল, আহত ২ 
লোহাগাড়ায় ছিনতাইয়ের শিকার প্রেমিক যুগল, আহত ২ 

চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়কে ছিনতাইয়ের কবলে পড়েছেন বাইক আরোহী প্রেমিক যুগল। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের Read more

নাটোরে নিখোঁজের চার দিন পর যুবকের মরদেহ উদ্ধার
নাটোরে নিখোঁজের চার দিন পর যুবকের মরদেহ উদ্ধার

নিখোঁজের চার দিন পর নাটোরের বড়াইগ্রাম থেকে সোহাগ হোসেন নামে এক যুবকের চোখ উপড়ানো ও পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার Read more

ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে সড়ক অবরোধ, ৩৫ কিমি যানজট
ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে সড়ক অবরোধ, ৩৫ কিমি যানজট

লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে ‘বুড়িমারী এক্সপ্রেস’ চালুর দাবিতে রেল ও সড়কপথ অবরোধ করেছে স্থানীয়রা। এতে অন্তত ৩৫ কিলোমিটার এলাকায় তীব্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন