বৈঠকে উপস্থিত না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য নির্দিষ্ট আসন রেখে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আসন ভাগাভাগি চূড়ান্ত করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৫০টি রেখে ২৫০ আসনে সমঝোতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দল। বৃহস্পতিবার রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে অনুষ্ঠিতব্য এক সংবাদ সম্মেলনে ২৫০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানানো হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আসন সমঝোতা চূড়ান্ত করতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে জামায়াতে ইসলামীসহ ১০ দলের শীর্ষ নেতারা।  বৈঠক সূত্র গণমাধ্যমকে জানায়, রাত ৮টার সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে যদি তারা উপস্থিত না থাকে তবে ২৫০ আসনের সমঝোতা হিসেবে একক প্রার্থী ঘোষণা করা হবে। আর বাকি ৫০ আসন চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনার পর বণ্টিত হবে।১১ দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, আজ রাতের সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের সকল দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন এই জোটের নাম হবে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’। এর আগে প্রত্যাশিত আসনে ছাড় না পেলে অন্যান্য দল নিয়ে জোট থেকে বেরিয়ে এসে নতুন একটি জোট করার আভাস দিয়ে রেখেছিল ইসলামী আন্দোলন। তবে আজ জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসসহ ১০ দল অংশগ্রহণ করে। এর আগে জামায়াত সূত্র জানিয়েছিল, তাদের পরিকল্পনা ছিল ইসলামী আন্দোলনের জন্য ৪৫ আসন খালি রেখে জোটের প্রার্থী ঘোষণা করা। তবে মামুনুল হকের কারণে তা হয়নি। তিনি জামায়াতকে জানিয়ে দেন, ইসলামী আন্দোলনকে রেখে তিনি আসবেন না। এ ক্ষেত্রে জোট ভেঙে যাবে। তিনি জামায়াত আমিরকে পরামর্শ দেন ইসলামী আন্দোলনের সঙ্গে সমস্যা সমাধানে।বুধবার বাংলাদেশ খেলাফতের বৈঠকে জোট অটুট রাখার পক্ষে মত আসে। সিদ্ধান্ত হয়, আলোচনা চালিয়ে যাওয়ার। কিন্তু বাংলাদেশ খেলাফত ১৬টি আসন মানবে না। যদি ইসলামী আন্দোলন জোট ছাড়ে, তাহলে কী পরিস্থিতি হবে বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন বলেছেন, আলোচনার মাধ্যমে আসন বণ্টনের সুরাহা হবে বলে তারা আশাবাদী। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে গুপ্তচরবৃত্তি করলেই মৃত্যুদণ্ড, বাজেয়াপ্ত হবে সম্পত্তিও
ইরানে গুপ্তচরবৃত্তি করলেই মৃত্যুদণ্ড, বাজেয়াপ্ত হবে সম্পত্তিও

ইরানের সংসদে গুপ্তচরবৃত্তির শাস্তি মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত করার একটি সংশোধনী প্রস্তাব বিপুল ভোটে অনুমোদন করা হয়েছে।সংশোধিত আইন অনুযায়ী, যদি Read more

পত্রিকা: ‘প্রবাসীদের পাঠানো টাকায়ও কর বসাতে চায় আইএমএফ’
পত্রিকা: ‘প্রবাসীদের পাঠানো টাকায়ও কর বসাতে চায় আইএমএফ’

সার উৎপাদনে গ্যাসের দাম দেড়শ' শতাংশ বাড়ানোর প্রস্তাব পেট্রোবাংলার, জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট করার বিষয়ে ঐকমত্য হলেও এখনো জটিলতা Read more

সারাদেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সারাদেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সারাদেশে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া Read more

বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে কঠিন সিদ্ধান্ত জানাল পাকিস্তান
বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে কঠিন সিদ্ধান্ত জানাল পাকিস্তান

দোরগোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এমন সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বহুগুণ বাড়িয়ে দিল পাকিস্তান। Read more

সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ৪০ হাজার ৯০০ টাকা মূল্যের বিদেশী মদ, গাঁজা, ফেন্সিডিল, শাড়ি, বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন