পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, বিখ্যাত ‘মোহাম্মদ ব্রাদার্স’-এর অন্যতম সদস্য ওয়াজির মোহাম্মদ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।পাকিস্তানের ক্রিকেটের গোড়াপত্তনের সময় থেকেই ওয়াজির দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। দেশের হয়ে তিনি ২০টি টেস্ট খেলেছেন, যেখানে দুটি সেঞ্চুরির সাহায্যে মোট ৮০১ রান করেন। লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে তার ব্যাটিং গড় ছিল ২৭.৬২। আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বে পাকিস্তানকে প্রতিষ্ঠিত করতে তার অবদান ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।ওয়াজির মোহাম্মদের ক্যারিয়ারে বহু স্মরণীয় ইনিংস রয়েছে। এর মধ্যে ১৯৫৪ সালের ওভাল টেস্টে খেলা ইনিংসটি বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশ্বের প্রথম দল হিসেবে প্রথমবার ইংল্যান্ড সফরে গিয়ে পাকিস্তান সেই টেস্টে জয় তুলে নেয় এবং সিরিজ ১-১ সমতায় শেষ করে।ঐ ম্যাচে পাকিস্তানের জয় নিশ্চিত করার জন্য ওয়াজিরের লড়াকু মানসিকতা ছিল অপরিহার্য। দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৫ রানে এগিয়ে থাকা অবস্থায় এবং হাতে মাত্র দুই উইকেট নিয়ে তিনি আট নম্বরে ব্যাট করতে নামেন। সেখানে জুলফিকার আহমেদের সঙ্গে ৫৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। এরপর শেষ উইকেটে মাহমুদ হুসেনের সঙ্গে আরও ২৪ রান যোগ করেন। প্রায় চার ঘণ্টা ক্রিজে লড়ে ৪২ রানে অপরাজিত থাকেন ওয়াজির, যার সুবাদে পাকিস্তান শেষ পর্যন্ত ২৪ রানে জয় পায়।এছাড়া, দুই বছর পর করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে ৭০ রান হওয়ার পর অধিনায়ক আব্দুল হাফিজ কারদারের সঙ্গে তার ১০৪ রানের জুটি পাকিস্তানকে ৯ উইকেটের জয় এনে দেয়। সেই ম্যাচে তিনি ৬৭ রান করেন। ১৯৫৭-৫৮ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিনি দারুণ ফর্মে ছিলেন। সেই সিরিজে দুইটি সেঞ্চুরিসহ মোট ৪৪০ রান করেন, যার মধ্যে একটি শতক ১৯৬৭ সাল পর্যন্ত পাকিস্তানের দ্রুততম শতরান হিসেবে রেকর্ড ধরে রেখেছিল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই ঘোষণাপত্র পাঠের সময় ও স্থান প্রকাশ করল সরকার
জুলাই ঘোষণাপত্র পাঠের সময় ও স্থান প্রকাশ করল সরকার

বহুল আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের তারিখ, সময় ও স্থান প্রকাশ করা হয়েছে। রবিবার (০৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া Read more

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ৪৭৫
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা-সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ৪৭৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের Read more

সারাদেশে বিদ্যুৎ চমকানোসহ শিলাবৃষ্টির পূর্বাভাস
সারাদেশে বিদ্যুৎ চমকানোসহ শিলাবৃষ্টির পূর্বাভাস

দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও ধারণা করা Read more

ট্রাম্প-পুতিন বৈঠকের পরপরই ইউক্রেনে রুশ হামলা
ট্রাম্প-পুতিন বৈঠকের পরপরই ইউক্রেনে রুশ হামলা

যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন যুক্তরাষ্ট্রেরর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এই বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে মন্তব্য Read more

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া স্থগিত
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া স্থগিত

মাত্র দুই দিন আগেই বাস ভাড়া বৃদ্ধির ঘোষণা এসেছিলো নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার তরফ থেকে। নারায়ণগঞ্জ টু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন