চট্টগ্রামের বাঁশখালী থেকে ৫ মাস বয়সী শিশুকে অপহরণের পর চন্দনাইশে বিক্রি করে দেয়া হয়। সোমবার (১৩ অক্টোবর) বিকালে শিশুটিকে চন্দনাইশ থেকে উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। এ সময় শিশুটির ক্রেতাকে গ্রেপ্তার করা হয়।উদ্ধার হওয়া শিশু আদিয়াত বাশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মোঃ মনজুর আলমের ছেলে। গ্রেপ্তার রোবাইদা সুলতানা তানজু চন্দনাইশ উপজেলার ৪ নং ওয়ার্ডের মুরদাবাদ এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী। অপহরণকারী প্রতিবেশী গুড়া মিয়ার ছেলে মোঃ রিদুয়ান পলাতক রয়েছেন।মামলার এজাহার ও চন্দনাইশ থানার পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ অক্টোবর) দুপুরে আসামি রিদুয়ান শিশু আদিয়াতকে বাবার কাছ থেকে কোলে করে বেড়াতে নেয়ার ছলে নিয়ে পালিয়ে যায়। মোবাইলে কল দিলে রিসিভ না করে বন্ধ করে দেন। পরে শিশুটির পিতা বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান জানা গেলে চন্দনাইশ থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করেন। এ সময় শিশুটির ক্রেতা তানজুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, গ্রেপ্তার তানজু শিশুটিকে এক লক্ষ বিশ হাজার টাকায় ক্রয় করেন বলে স্বীকার করেন। উদ্ধার শিশুকে পরিবারের কাছে ও তানজুকে বাঁশখালী থানায় হস্তান্তর করেন বলে জানান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ার রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন
রাশিয়ার রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন

ব্রিটেন নির্মিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন।মঙ্গলবার (২২ অক্টোবর) ইউক্রেনীয় সেনাবাহিনী একে Read more

আউশ ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে তৃপ্তির হাসি
আউশ ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে তৃপ্তির হাসি

গত বছরের তুলনায় চলতি আউশ মৌসুমে ফলন ভালো ও দাম বেশী হওয়ায় প্রতিটি কৃষক পরিবার খুশী। অসময়ে আউশ চাষে সাফল্য Read more

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুর
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুর

সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় তাসকিন আহমেদ (৯) নামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় Read more

গাজীপুরে ২১ দফা দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ
গাজীপুরে ২১ দফা দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ

“নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া”-এই স্লোগানে গাজীপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন সেখানকার গণমাধ্যমকর্মীরা। সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি)-এর উদ্যোগে আয়োজিত Read more

পায়ে ফুটবল নাচিয়ে তাক লাগাল ৫ম শ্রেণীর জিসান
পায়ে ফুটবল নাচিয়ে তাক লাগাল ৫ম শ্রেণীর জিসান

দীর্ঘসময় পায়ে ফুটবল নাচিয়ে তাক লাগাচ্ছে কিশোরগঞ্জের কটিয়াদীর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জিসান (১০)।  জাদুকরেরা মুগ্ধ করে সবাইকে। তাঁর অনন্যশৈলী মন্ত্রমুগ্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন