স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে শিগগিরই স্বীকৃতি দেবে ইতালি। এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সোমবার (১৩ অক্টোবর) লোহিত সাগরের তীরবর্তী মিশরীয় পর্যটন শহর শারম আল শেখে অনুষ্ঠিত ‘গাজা শান্তি সম্মেলন’-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলোনি। সেখানে দেওয়া ভাষণে তিনি বলেন, ইতালি গাজায় যুদ্ধবিরতির অপেক্ষায় ছিলাম। প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ— এ ইস্যুতে একটি সময়োপযোগী পরিকল্পনা প্রস্তাব করার জন্য। এখন আমরা দেখব— পরিকল্পনাটির সম্পূর্ণ বাস্তবায়ন ঘটে কি না। যদি ঘটে, সেক্ষেত্রে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আমাদের সামনে আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ এক কথায় বললে, ইতালি ফিলিস্তিনকে স্বীকৃতি প্রস্তুত এবং বর্তমানে আমরা এর খুব কাছাকাছি আছি।ইতালির প্রধানমন্ত্রী বলেন, ইতালির লক্ষ্য হলো একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রগঠন এবং যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে অংশ নিতে ইতালি আগ্রহী।মেলোনি বলেন, ইতালি তার দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। আজ একটি ঐতিহাসিক দিন। আমি খুবই গর্বিত যে এই সম্মেলনে ইতালির উপস্থিতি আছে।দুই বছর সংঘাতের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় সমর্থন জানিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরাইল ও গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। ইতোমধ্যে নিজের কব্জায় থাকা ২০ জন ইসরাইলি জিম্মির সবাইকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ৩ হাজার ৭০০ কারাবন্দি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল। গাজা থেকে সেনা প্রত্যাহারও শুরু করেছে ইসরাইল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তেলবোঝাই ট্রাক ছিনতাই, গ্রেপ্তার ৪
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তেলবোঝাই ট্রাক ছিনতাই, গ্রেপ্তার ৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে পামওয়ের তেলবোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।এসময় ১২টি ড্রামভর্তি ১৫ Read more

ডলার রেট বাজারভিত্তিক করার ঘোষণা দিলো কেন্দ্রীয় ব্যাংক
ডলার রেট বাজারভিত্তিক করার ঘোষণা দিলো কেন্দ্রীয় ব্যাংক

বাজার স্থিতিশীল দা‌বি ক‌রে ডলারের বিনিময় হার (ডলার-টাকার মূল্য) বাজারভিত্তিক করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার Read more

৬৫ বছর বয়সেও থেমে নেই জীবন সংগ্রাম, ঘানির চক্রে বাঁধা সংসার
৬৫ বছর বয়সেও থেমে নেই জীবন সংগ্রাম, ঘানির চক্রে বাঁধা সংসার

সকালবেলা ভোরের নীরবতা ভেঙে শোনা যায় কাঠের ঘানির কর্কশ শব্দ। সেই শব্দই জানিয়ে দেয় সরিষা থেকে ঝরছে খাঁটি তেল। তবে Read more

‌‌‘যুদ্ধে ইরানকে হারাতে দীর্ঘ সময় লাগবে’
‌‌‘যুদ্ধে ইরানকে হারাতে দীর্ঘ সময় লাগবে’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে পরাজিত করতে দীর্ঘ সময় লাগবে এবং এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম।বৃহস্পতিবার (১৯ Read more

মাগুরায় চক্ষু চিকিৎসার নামে প্রতারণা, ভূয়া চিকিৎসক চিহ্নিত
মাগুরায় চক্ষু চিকিৎসার নামে প্রতারণা, ভূয়া চিকিৎসক চিহ্নিত

মাগুরায় চিকিৎসা সেবার নামে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ । মঙ্গলবার (২১ অক্টোবর) দিনব্যাপী মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুরে ইউনিয়ন পরিষদের বারান্দায় এক Read more

চলনবিল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
চলনবিল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়ায় চলনবিলের সাতপুকুরিয়া ও ইন্দ্রাসন গ্রামের মাঝামাঝি রাস্তার পাশের পানিতে হাবিবুর রহমান (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন