নাট্যাঙ্গনের পরিচিত মুখ শাহেদ আলী। মঞ্চ দিয়ে অভিনয় শুরু করলেও বর্তমানে একাধারে তিনি কাজ করে চলেছেন নাটক, বিজ্ঞাপন ও সিনেমায়। প্রথম দিকে সহকারী পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে শাহেদের। অভিনয় শুরুর পর ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে আস্থা অর্জন করেছেন নির্মাতাদের।শক্তিমান এই অভিনেতা সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে সামাজিক মাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তাঁর মতে, ফেসবুক বা টিকটকে ভিডিও বানিয়ে অর্থ উপার্জন করা আর ভিক্ষা করে টাকা কামানোর মধ্যে কোনো পার্থক্য নেই।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাণের বাড়তি প্রবণতা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে শাহেদ আলী বলেন, ‘অভিনয়শিল্পীর কাজ হলো চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জন করা, সোশ্যাল মিডিয়ায় ‘লাইভ’ বা ‘রিলস’ বানিয়ে টাকা কামানো নয়।’কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন চলচ্চিত্র ‘ফেরেশতে’। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সম্প্রতি আরও একটি নতুন সিনেমায় অভিনয় শেষ করেছেন তিনি। তবে বিস্তারিত তথ্য প্রকাশে এখনই আগ্রহী নন, কারণ প্রযোজনা সংস্থা শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে।মঞ্চনাটক থেকে বড় পর্দায় নিজের জায়গা করে নেওয়া এই অভিনেতা সর্বশেষ অভিনয় করেছেন প্রাচ্যনাটের জনপ্রিয় নাটক ‘আগুনযাত্রা’-তে।শিল্পচর্চা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে গিয়ে শাহেদ আলী বলেন, ‘শিল্প ও শিল্পীর মর্যাদা তখনই টিকে থাকবে, যখন আমরা টাকার লোভে নয়, শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করব।’তাঁর মতে, শিল্প মানে শুধু অর্থ নয়—এটি এক ধরনের দায়িত্ব, ভালোবাসা ও ত্যাগের জায়গা, যা সোশ্যাল মিডিয়ার সহজ জনপ্রিয়তার চেয়ে অনেক গভীর।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় তুরস্কের সেনা মোতায়েন নিয়ে ইসরায়েলের আপত্তি
গাজায় তুরস্কের সেনা মোতায়েন নিয়ে ইসরায়েলের আপত্তি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসেব তুরস্কের কোনো মোতায়েন করা হবে না বলে জানিয়েছে দখলদার ইসরায়েল। তারা Read more

বরগুনায় শিমের রাজ্যে ‘মোজাইক’ ভাইরাসের হানা, চাষিদের মাথায় হাত
বরগুনায় শিমের রাজ্যে ‘মোজাইক’ ভাইরাসের হানা, চাষিদের মাথায় হাত

এক একর জমিতে আগাম শিম আবাদ করেছিলেন কৃষক আব্দুল মন্নান ফকির। খরচ হয়েছিল প্রায় দেড় লাখ টাকা। গাছগুলো ফুলে ফুলে Read more

মাহফুজ আলম হয়তো ঘণ্টাখানেক পরে পোস্ট ডিলিট করে দেবেন: সালাহউদ্দিন
মাহফুজ আলম হয়তো ঘণ্টাখানেক পরে পোস্ট ডিলিট করে দেবেন: সালাহউদ্দিন

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুকে দেশের রাজনীতি নিয়ে শঙ্কা জানিয়ে একটি পোস্ট দেন। সেই পোস্টের সমালোচনা করেছেন Read more

মাগরিবের নামাজের পর মাইকের যন্ত্রপাতি নিয়ে গেলো চোর, থানায় অভিযোগ
মাগরিবের নামাজের পর মাইকের যন্ত্রপাতি নিয়ে গেলো চোর, থানায় অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি মসজিদ থেকে ইলেকট্রনিকস যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে উপজেলার Read more

টুকুর উদ্যোগে স্পেশাল ট্রেন, ঢাকায় যাচ্ছেন টাঙ্গাইলের অর্ধলাখ নেতাকর্মী
টুকুর উদ্যোগে স্পেশাল ট্রেন, ঢাকায় যাচ্ছেন টাঙ্গাইলের অর্ধলাখ নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে আগামীকাল ২৫ ডিসেম্বর। Read more

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার শফি উল্যাহ
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার শফি উল্যাহ

কুমিল্লা জেলার মেঘনা উপজেলার কৃতি সন্তান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন