চট্টগ্রামের মিরসরাইয়ে গত কয়েক মাস ধরে একের পর এক চুরির ঘটনায় দিশেহারা হয়ে উঠেছে সাধারণ মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, ঘরবাড়ি, মোটরসাইকেল এমনকি গরুও রেহাই পাচ্ছে না সংঘবদ্ধ চোরচক্রের হাত থেকে। কোথাও কোথাও ঘটছে ডাকাতির মতো ঘটনাও, যা আতঙ্ক বাড়িয়ে দিয়েছে পুরো উপজেলায়।সর্বশেষ সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে একাধিক চুরির ঘটনা ঘটে। মিরসরাই থানাধীন বড় কমলদহ ডাকঘর সংলগ্ন বুড়া হুজুরের মাজারের পাশে অবস্থিত এন.এস কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের ভেন্টিলেটর ভেঙে পাঁচটি ল্যাপটপ, প্রায় ৬০ হাজার টাকা এবং ওয়াইফাই সরঞ্জাম চুরি করে নিয়ে যায় চোরের দল। একই রাতে খৈয়াছড়া ইউনিয়নের দুয়ারু মিঝি বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এর আগের রাতে মিরসরাই পৌর সদরে এনজিও প্রতিষ্ঠান ইপসা কার্যালয় থেকে একসাথে তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে। এসব ঘটনার কিছু অংশ সিসিটিভি ফুটেজে ধরা পড়লেও এখন পর্যন্ত কোনো চোরকে গ্রেফতার করা যায়নি।এছাড়া জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলমের দুইটি, জসিম উদ্দিনের একটি এবং রেজাউল করিমের দুইটি; মোট পাঁচটি গরু একই বাড়ির আলাদা গোয়ালঘর থেকে চুরি হয়েছে। অন্যদিকে বারইয়ারহাট মধ্যম জামালপুর এলাকার জালাল আহমদের বাড়ি থেকে একটি টিউবওয়েল চুরির খবর পাওয়া গেছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।চুরির ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। অনেকেই আইনি ঝামেলার আশঙ্কায় থানায় অভিযোগ না করে নীরবে ক্ষতি সহ্য করছেন, ফলে পুলিশের কাজের পরিধিও সীমিত হয়ে পড়ছে বলে ধারণা স্থানীয়দের।স্থানীয়রা দাবি করে বলেন, সাম্প্রতিক এই চুরির ধারা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে মিরসরাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়বে।জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, ‘অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধীকে গ্রেফতার করা হচ্ছে। তবে অনেক সময় ভুক্তভোগীরা অভিযোগ না দেওয়ায় ব্যবস্থা নিতে বিলম্ব হয়।’অন্যদিকে মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘শুধু মিরসরাই নয়, চুরির ঘটনা সারাদেশেই বেড়েছে। জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা অপ্রতুল, ফলে সারারাত টহল দিয়েও পুরো এলাকা কাভার করা কষ্টসাধ্য। স্থানীয় তরুণ ও যুব সমাজ এগিয়ে এলে পালাক্রমে পাহারা দিয়ে চুরি রোধ সম্ভব। সবচেয়ে জরুরি বিষয় হলো জনসচেতনতা ও পারস্পরিক সহযোগিতা।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজিবির ইতিহাসে রেকর্ড ৩ হাজার ২৩ জন নবীন সদস্যের শপথ গ্রহণ
বিজিবির ইতিহাসে রেকর্ড ৩ হাজার ২৩ জন নবীন সদস্যের শপথ গ্রহণ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বিজিবির ইতিহাসে রেকর্ড ৩ হাজারের অধিক নবীন সদস্য Read more

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় একজন গ্রেফতার
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় একজন গ্রেফতার

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আফজাল হোসেন (৫৮) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত Read more

নাটোরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬, খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার
নাটোরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬, খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে Read more

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১
তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১

তুরস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য মুগলার মারমাসির উপকূলে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ১৪ বছর বয়সী এক মেয়ে শিশু নিহত Read more

ঘরের মাঠে বিদায়ী ম্যাচে জোড়া গোলে দলকে জেতালেন লিওনেল মেসি
ঘরের মাঠে বিদায়ী ম্যাচে জোড়া গোলে দলকে জেতালেন লিওনেল মেসি

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে সম্ভাব্য শেষ ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন লিওনেল মেসি। পুরো পরিবার নিয়েই তিনি আজ (শুক্রবার) এস্তাদিও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন