মধ্য চীনের হেনান প্রদেশের ১৮ বছর বয়সী জিয়াং চেননান বিরল হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কোমায় চলে যান। গত জুনে ‘গাওকাও’ বা জাতীয় কলেজ প্রবেশিকা পরীক্ষা শেষ করার কিছুদিন পরেই জ্বর ও বুকে তীব্র ব্যথা শুরু হয় তার। এদিকে চিকিৎসকেরা জানান, তিনি ফুলমিন্যান্ট মায়োকার্ডাইটিসে আক্রান্ত-একটি মারাত্মক রোগ, যেখানে হঠাৎ হৃদ্‌যন্ত্রে তীব্র ব্যাথা শুরু হয়ে দ্রুত মৃত্যুঝুঁকি তৈরি হয়।অবস্থা অবনতির পর জিয়াংকে বড় হাসপাতালে স্থানান্তর করা হয় এবং তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে কৃত্রিম হৃদ্‌যন্ত্র-ফুসফুসের সহায়তায় চিকিৎসাধীন ছিলেন। পরিবারও তখন দিশেহারা-বাবা আগের বছর দুর্ঘটনায় পঙ্গু, মা সড়কের ধারে খাবার বিক্রি করে সংসার চালাচ্ছেন, আর চিকিৎসা ব্যয়ে ইতোমধ্যে ঋণ হয়েছে কয়েক লাখ ইউয়ান। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। এমন কঠিন সময়ে এল এক সুসংবাদ। কোমায় যাওয়ার অষ্টম দিনে ডাকবাক্সে পৌঁছাল জিয়াংয়ের বিশ্ববিদ্যালয়ে ভর্তির চিঠি। স্বপ্নপূরণের প্রথম ধাপ সফল হওয়ার খবরটি পেয়েই মা হাসপাতালের আইসিইউতে পৌঁছে কানে কানে বললেন, ‘আমরা সবাই খুব খুশি, তুমি কলেজের ভর্তি পরীক্ষায় পাস করেছো’ অবিশ্বাস্যভাবে তখনই মেয়ের চোখের পাতা কেঁপে উঠল। চিকিৎসকেরা এটিকে জ্ঞান ফেরার প্রাথমিক সাড়া হিসেবে দেখলেন। পরের দিনই ঘটল বিস্ময়কর ঘটনা, জিয়াং জ্ঞান ফিরে পেলেন, ভিডিও কলে বাবা-মায়ের সঙ্গে কথা বললেন এবং দুই হাত তুলে ‘ওকে’ ভঙ্গি করে নিজের খুশি প্রকাশ করলেন।বর্তমানে জিয়াংয়ের হৃদ্‌যন্ত্রের কার্যক্ষমতা স্বাভাবিক ও অবস্থা স্থিতিশীল। আগামী সেপ্টেম্বর থেকে তিনি হেনান প্রদেশের হুয়াংহে ট্রান্সপোর্টেশন কলেজে পড়াশোনা শুরু করবেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদির খুনিদের ফিরিয়ে না দেয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস
হাদির খুনিদের ফিরিয়ে না দেয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির Read more

লঙ্কানদের ৯ গোলের লজ্জায় ডুবিয়ে সাফে উড়ন্ত শুরু বাংলাদেশের
লঙ্কানদের ৯ গোলের লজ্জায় ডুবিয়ে সাফে উড়ন্ত শুরু বাংলাদেশের

সাফের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কা জালে ৯ গোল দিয়ে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচে Read more

এবার রাজপরিবারের সঙ্গে সমঝোতা চান প্রিন্স হ্যারি
এবার রাজপরিবারের সঙ্গে সমঝোতা চান প্রিন্স হ্যারি

রাজপরিবারের সঙ্গে সমঝোতার অভিপ্রায় ব্যক্ত করেছেন প্রিন্স হ্যারি। যুক্তরাজ্যে নিরাপত্তা সংক্রান্ত আইনি লড়াইয়ে হারের পর বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ডিউক Read more

দীঘিনালায় বনবিভাগ কর্তৃক বন্যপ্রাণী অবমুক্ত
দীঘিনালায় বনবিভাগ কর্তৃক বন্যপ্রাণী অবমুক্ত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় একটি বন্যপ্রাণী (বানর) অবমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম উত্তর বন বিভাগের মেরুং রেঞ্জ কর্মকর্তা মো. Read more

জুলাই শহীদ দিবস: দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আজ
জুলাই শহীদ দিবস: দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আজ

জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বাদ Read more

উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবক নিহত
উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে উল্লাপাড়া স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন