এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা প্রায় শেষ হলেও এখনো ক্ষীণ আশার রেখা ধরে রেখেছে বাংলাদেশ। সেই আশাকে বাঁচিয়ে রাখতে হলে পরের তিন ম্যাচেই জয়ের বিকল্প নেই। আজ (মঙ্গলবার) সেই চ্যালেঞ্জের প্রথম ধাপ—প্রতিপক্ষ হংকং। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে শুরু হবে ম্যাচটি।তবে এমন এক বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে কোচ হাভিয়ের কাবরেরা অবলম্বন করেছেন রক্ষণাত্মক কৌশল। ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে শেষ ম্যাচের শুরুর একাদশে পরিবর্তন এনে পাঁচ ডিফেন্ডার নিয়ে সাজিয়েছেন আজকের একাদশ।সেন্টার ব্যাকে তপু বর্মনের সঙ্গে আছেন শাকিল আহাদ তপু ও তারিক কাজী। দুই ফুল-ব্যাকে আছেন জায়ান আহমেদ ও সাদ উদ্দিন। দলের রক্ষণভাগ সামলানোর পাশাপাশি অধিনায়কের দায়িত্বেও আছেন তপু বর্মন।মিডফিল্ডে আছেন প্রবাসী তারকা হামজা চৌধুরী ও শমিত সোম। ঘরের মাঠের ম্যাচে বদলি হিসেবে নামা শমিত আজ শুরু থেকেই মাঠে। আছেন সোহেল রানা সিনিয়র ও তরুণ মিডফিল্ডার শেখ মোরসালিন। বাদ পড়েছেন সোহেল রানা জুনিয়র।আক্রমণভাগে একমাত্র ফরোয়ার্ড হিসেবে আছেন রাকিব হোসেন। আর গোলপোস্ট সামলানোর দায়িত্বে আগের ম্যাচের মতোই মিতুল মারমা।তবে আগের ম্যাচে শুরুর একাদশে না থাকা অধিনায়ক জামাল ভূঁইয়া আজকেও একাদশের বাইরে। বেঞ্চে থেকেই খেলার অপেক্ষায় থাকবেন তিনি।বাংলাদেশের একাদশগোলকিপার: মিতুল মারমারক্ষণভাগ: জায়ান আহমেদ, তপু বর্মন (অধিনায়ক), শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিনমিডফিল্ড: হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা সিনিয়র, শেখ মোরসালিনফরোয়ার্ড: রাকিব হোসেনআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে এনপিবিসিএল-এ কর্মরত কতিপয় কর্মকর্তা ও কর্মচারী দাবি আদায়ের নামে প্রকল্প এলাকায় বিক্ষোভ-সমাবেশ করে বিশৃংখলা সৃষ্টি Read more

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, আরও কমার আভাস
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, আরও কমার আভাস

রাজধানী ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে আজ থেকে আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে Read more

সোলেইমানির রক্তের বদলা নেওয়ার ঘোষণা দিলো ইরান
সোলেইমানির রক্তের বদলা নেওয়ার ঘোষণা দিলো ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলেইমানি হত্যাকাণ্ডের পর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।  আধা-সরকারি বার্তা Read more

গুম-নির্যাতন: শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু
গুম-নির্যাতন: শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু

র‌্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ Read more

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন