নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পাংশা থেকে গোয়ালন্দ পর্যন্ত পদ্মা নদীর প্রায় ৫৭ কিলোমিটার এলাকায় অবাধে মা ইলিশ শিকার করছেন জেলেরা। পদ্মাপাড়ে অস্থায়ী হাট বসিয়ে এসব মাছ বিক্রি করা হচ্ছে প্রকাশ্যে। জেলেদের দাবি, খাদ্য সহায়তা না পাওয়ায় বাধ্য হয়ে নদীতে মাছ শিকার করছে তারা। তবে মৎস্য বিভাগের দাবি, মা ইলিশ রক্ষায় নদীতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলায় নদীতে সব ধরনের মাছ শিকার, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। তবে নিয়ম-নীতি তোয়াক্কা না করে নিষেধাজ্ঞার মধ্যেই পদ্মা থেকে ইলিশ শিকারে চলছে মহোৎসব। নদীপাড়েই হাট বসিয়ে তা বিক্রি হচ্ছে প্রকাশ্যে। জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা দেয়ার কথা থাকলেও তা থেকে বঞ্চিত হচ্ছেন অধিকাংশ জেলে। আবার যারা পাচ্ছেন, তাও প্রয়োজনের তুলনায় অনেক কম। এ কারণে পেটের দায়ে বাধ্য হয়ে মাছ শিকারে নেমেছেন তারা।জেলেদের দাবি, প্রকৃত জেলের পাশাপাশি মৌসুমী জেলেরা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে পদ্মায় নেমেছে ইলিশ শিকারে। পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি মৌসুমী জেলেরা বিক্রিও করছে। তবে বিগত বছরের তুলনায় নদীতে মাছের পরিমাণ কম বলছেন তারা।জেলা মৎস্য কর্মকর্তার দাবি, প্রকৃত জেলেরা এ সময় মাছ শিকার করে না, তবে মৌসুমী জেলেরা মাছ শিকারে নামে। এই ধরনের জেলেদের প্রতিহত করতে নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে, কথা জানান তিনি।জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, মৎস্য বিভাগের তথ্য মতে, জেলায় ৫ হাজার ৭৭৭ জন নিবন্ধিত জেলে রয়েছে। প্রত্যেক জেলেকে দেওয়া হয়েছে ২৫ কেজি করে চাউল। তবুও নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকে পদ্মায় দিনে ও রাতে অবৈধভাবে শিকার করা হচ্ছে ইলিশ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাদাম চাষে ভাগ্য সুপ্রসন্নের স্বপ্ন বুনছেন নবীনগরের কৃষকরা
বাদাম চাষে ভাগ্য সুপ্রসন্নের স্বপ্ন বুনছেন নবীনগরের কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাদামের আবাদ। চলতি রবি মৌসুমে পুরো উপজেলায় বাদাম আবাদ হয়েছে প্রায় ৮৫ হেক্টর Read more

গাংনীতে ইটভাটায় অভিযানে এক লক্ষ টাকা জরিমানা
গাংনীতে ইটভাটায় অভিযানে এক লক্ষ টাকা জরিমানা

মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ই Read more

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক হেনস্থার প্রতিবাদে মানববন্ধন
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক হেনস্থার প্রতিবাদে মানববন্ধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস ও বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা Read more

সিরাজগঞ্জে মুরগী বহনকারী পিকআপ চালকের গলাকাটা লাশ উদ্ধার
সিরাজগঞ্জে মুরগী বহনকারী পিকআপ চালকের গলাকাটা লাশ উদ্ধার

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় মুরগী বহনকারী এক পিকআপ চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে তাড়াশ থানার পুলিশ। নিহতের নাম রাসেদুল Read more

বিএনপি’র সাবেক মন্ত্রী, মান্নানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি
বিএনপি’র সাবেক মন্ত্রী, মান্নানের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি

গাজীপুরের সাবেক মন্ত্রী ও সাবেক মেয়র আলহাজ্ব অধ্যাপক এম. এ মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির উদ্দেশ্যে নানা কর্মসূচি গ্রহণ Read more

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৯ অক্টোবর)
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৯ অক্টোবর)

সিরিজের প্রথম ওয়ানডেতে আজ (রোববার) ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। নারী বিশ্বকাপে খেলবে ভারত-ইংল্যান্ড। এ ছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন