জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিচার সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে, তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।’রবিবার (১৩ জুলাই) দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। দখল, চাঁদাবাজি, ছিনতাই, কমিশনের রাজনীতি করতে চায়। বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে, সেভাবে তাদেরও বিদায় করবে।’ তিনি বলেছেন, ‘স্বৈরাচার সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল। মানুষের প্রতি এমন কোন নির্যাতন নাই, যা তারা করেনি। একটি দল মনে করে, শুধু নির্বাচন হলেই সব সংস্কার হয়ে যাবে। হাসিনাও তাই মনে করত। বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে, কিন্তু তার সিস্টেম রয়ে গেছে।’এর আগে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ১৩ তম দিনে পিরোজপুরে এ কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১ টায় সার্কিট হাউজ-সিও অফিম হয়ে শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানেই অনুষ্ঠিত হয় সমাবেশ।অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র ডেপুটি সামান্তা শারমিন, ডা. তাসনিম জারাসহ জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটি, বরিশাল ও পিরোজপুর স্থানীয় নেতৃবৃন্দ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ জানালো এনসিপি
জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ জানালো এনসিপি

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করার কারণ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।আজ শুক্রবার দলটির পক্ষ থেকে বলা হয়, 'এনসিপি জুলাই Read more

নির্ধারিত হাসিলের বেশি আদায় করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার
নির্ধারিত হাসিলের বেশি আদায় করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু ক্রয় ও বিক্রয়ে সরকার নির্ধারিত হাসিল ব্যতীত Read more

ভারতে বন্ধুদের সহায়তায় স্বামীকে কুপিয়ে ভিডিও কলে দেখাল প্রেমিককে
ভারতে বন্ধুদের সহায়তায় স্বামীকে কুপিয়ে ভিডিও কলে দেখাল প্রেমিককে

১৭ বছর বয়সী এক কিশোরী। বিয়ে হয়েছিল মাসখানেক আগে। কিন্তু মন ছিল অন্য জায়গায়। আর তাই ভালোবাসার বদলে নিলো ভয়ংকর Read more

মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা
মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলায় মামুন শরীফ (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৬ মে) ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের Read more

সপ্তাহ ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বাড়ল সবজির দাম
সপ্তাহ ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বাড়ল সবজির দাম

সপ্তাহের ব্যাবধানে বাজারে আবারও উর্ধ্বমুখী সবজির দাম। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সবজির সরবরাহ কম থাকায় এর প্রভাব পড়েছে পাইকারি ও Read more

নড়াইলে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
নড়াইলে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় নড়াইলের লোহাগড়া উপজেলার নলদীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন