যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া শহরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সমুদ্রপাড়ের একটি রিসোর্টের ওপর পড়েছে। এ ঘটনায় এক শিশুসহ ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর। হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন পর্যটকরা। সেই ভিডিও ভাইরাল হয়েছে।স্থানীয় সময় শনিবার (১১ অক্টোবর) এ ঘটনা ঘটে।হান্টিংটন বিচের অগ্নিনির্বাপক কর্মীরা বলেন, স্থানীয় সময় দুপুর ২টার কিছু পরে প্যাসিফিক কোস্ট হাইওয়ের কাছে বিচ বুলেভার্ড এবং টুইন ডলফিনস ড্রাইভের মাঝামাঝি একটি স্পটে পর্যটকরা আনন্দে মেতে ছিলেন। এ সময় রিসোর্টের পার্কিং লটের কাছে হেলিকপ্টারটি ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ পাইলট সেটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।শহরের কর্মকর্তারা সিবিএস নিউজকে জানান, হেলিকপ্টারে থাকা দুই ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাস্তায় থাকা তিন পথচারীও আহত হয়েছেন। মোট পাঁচজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কারও অবস্থা জানা যায়নি। স্বজনরা চিকিৎসার তত্ত্বাবধান করছেন।পুলিশ বিকেল ৩টার দিকে হান্টিংটন স্ট্রিট এবং বিচ বুলেভার্ডের মধ্যে যাতায়াত বন্ধ করে দেয়। ওই সময়ই তারা দুর্ঘটনার তদন্ত শুরু করে। বন্ধ ঘোষণার পর কমপক্ষে কয়েক ঘণ্টা ধরে তারা এলাকাটি এড়িয়ে যেতে এবং বিকল্প রুট ব্যবহার করতে লোকেদের অনুরোধ করে।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নাটকীয় সেই ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি বেশ কয়েকবার ঘুরছে এবং তারপর রিসোর্টের আঙিনায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বিকট শব্দে ভেঙে পড়ে। অন্যান্য ভিডিও ফুটেজে দেখা যায়, আকাশ থেকে পড়ার কিছুক্ষণ আগে হেলিকপ্টার থেকে একটি বস্তু পড়ছে। তবে সেটি কী, তা নিশ্চিত হওয়া যায়নি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাধবপুরে গাড়িচাপায় পথচারী নিহত
মাধবপুরে গাড়িচাপায় পথচারী নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অজ্ঞাতনামা গাড়ির চাপায় মো. অলিল মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। ভোরে মাধবপুর উপজেলার ব্যাঙ্গাডুবা গেট এলাকায় Read more

চট্টগ্রামে ৩৩০ দুষ্কৃতকারী নিষিদ্ধ, সিএমপির তালিকা ঘিরে বিতর্ক
চট্টগ্রামে ৩৩০ দুষ্কৃতকারী নিষিদ্ধ, সিএমপির তালিকা ঘিরে বিতর্ক

চট্টগ্রাম নগরীতে একযোগে ৩৩০ জনকে ‘দুষ্কৃতিকারী’ আখ্যা দিয়ে বহিষ্কারের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জানমালের Read more

কাশিমপুরে ‘পুলিশের ছত্রছায়ায়’ মাদক সাম্রাজ্য, ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন
কাশিমপুরে ‘পুলিশের ছত্রছায়ায়’ মাদক সাম্রাজ্য, ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় মাদক ব্যবসা যেন রীতিমতো প্রকাশ্যে চলছে। এ নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হলেও থানা পুলিশের ভূমিকা Read more

ছাগল খোঁয়াড়ে দেওয়ায় সংঘর্ষ, ইউপি সদস্য গ্রেফতার
ছাগল খোঁয়াড়ে দেওয়ায় সংঘর্ষ, ইউপি সদস্য গ্রেফতার

ছাগল খোঁয়াড়ে দেয়াকে কেন্দ্র করে পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন গুরুতর Read more

সালমান শাহর মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন শাবনূর
সালমান শাহর মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। ক্যারিয়ারের তুঙ্গে থাকাকালীন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় তার। মরদেহ Read more

বাংলাদেশিদের জন্য সৌদি আরবের জরুরি সতর্কবার্তা
বাংলাদেশিদের জন্য সৌদি আরবের জরুরি সতর্কবার্তা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে গত ২৫ ফেব্রুয়ারি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যেসব বাংলাদেশি সৌদি আরব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন