কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন সমুদ্র সৈকতের পর এবার অত্র উপজেলার অন্তর্গত সাবরাং শাহপরীরদ্বীপ সমুদ্র সৈকত সংলগ্ন একটি হ্যাচারিতে জন্ম নেওয়া ৫২১টি কাছিমের ছানা উক্ত এলাকার সমুদ্র সৈকতে অবমুক্ত করা হয়েছে।তথ্য সুত্রে জানা যায় সোমবার দ্বীপ সংলগ্ন সাগরে উপকুলে এই ছানা গুলো অবমুক্ত করা হয়।মঙ্গলবার (১৫ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) এর আওতাধীন প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন দায়িত্বরত কর্মকর্তা আবদুল কাইয়ুম।তিনি জানান, সাবরাং ইউনিয়নের আওতাধীন শাহপরীরদ্বীপ মাঝেরপাড়ার সমুদ্র সংলগ্ন এলাকায় অবস্থিত একটি হ্যাচারিতে চলতি বছরে ৮ হাজার ৫০০ কাছিমের ডিম সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে ৮৫ শতাংশ ডিম থেকে ডিম থেকে বাচ্চা ফুটেছে।ইতি মধ্যে এই হ্যাচারি থেকে বেশ কয়েক দফায় চার হাজার ৫০০ কাছিমের ছানা সমুদ্রে অবমুক্ত হয়েছে।তারেই ধারাবাহিকতায় সোমবার সকালের দিকে প্লাস্টিকের বোলভর্তী ৫২১টি ছানা সমুদ্র অবমুক্ত করতে সক্ষম হয়। এসময় উপস্থিত ছিলেন নেকমের কর্মী আলী জোহার ও মো. ফয়সালসহ সংশ্লিষ্ট অফিসের বেশ কয়েক জন সদস্য।এ চলতি বছরে টেকনাফ উপজেলাসহ পুরো জেলায় ১২টি পয়েন্ট অবস্থিত হ্যাচারি গুলোতে জন্ম নেওয়া সর্বমোট ২৫ হাজার ৭০০টি কাছিমের ডিম সংগ্রহ করা হয়েছে বলে জানান আব্দুল কাইয়ুম নামে এই কর্মকর্তা।নেকমের তথ্যমতে আরো জানা যায়, কক্সবাজার জেলার অন্তর্গত সাগর উপকুলীয় ৩৪টি পয়েন্টে সামুদ্রিক কাছিম ডিম পাড়তে আসে। বিগত এক দশক আগে যার সংখ্যা ছিল ৫২টি। এতেই বোঝা যায় ‘মা’ কাছিমের ডিম পাড়ার নিরাপদ স্থান গুলো দিনের পর দিন সংকুচিত হয়ে পড়েছে।এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে কাছিমের ছানা সংরক্ষণ করার প্রক্রিয়াটি বড় চ্যালেঞ্জ হয়ে পড়বে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে হাসপাতালে অভিযান, ১৫ দালাল আটক
নারায়ণগঞ্জে হাসপাতালে অভিযান, ১৫ দালাল আটক

নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নারীসহ ১৫ দালালকে আটক করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) Read more

ঢাকাসহ ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস
ঢাকাসহ ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া Read more

ফুলের রাজ্যে সুভাষ ছড়াচ্ছে দৃষ্টিনন্দন ‘নন্দিনী’
ফুলের রাজ্যে সুভাষ ছড়াচ্ছে দৃষ্টিনন্দন ‘নন্দিনী’

দেখতে গোলাপ ফুলের মতো হলেও নাম তার নন্দিনী। দৃষ্টিনন্দন ‘নন্দিনী’ সুভাষ ছড়াচ্ছে যশোরের ফুলের রাজ্য গদখালীতে। ৪৫ রকমের রঙ-বেরঙের অধিকারী Read more

জমে উঠেছে মোংলা প্রেসক্লাব নির্বাচন
জমে উঠেছে মোংলা প্রেসক্লাব নির্বাচন

দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী মোংলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। আনন্দঘন পরিবেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা।আগামী ৩০ Read more

নবীনগরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নবীনগরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোস্তাক আহমেদ উজ্বলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন Read more

আমতলীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কমিটি অনুমোদন
আমতলীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কমিটি অনুমোদন

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরগুনা জেলা শাখার আওতাধীন আমতলী উপজেলা শাখার এক বছরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন